Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার দুপুরে ব্যস্ত সময়ের মধ্যে ফের (Kolkata Metro Rail) আতঙ্ক ছড়াল কলকাতা মেট্রোয়। দক্ষিণ কলকাতার যতীন দাস পার্ক স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে ব্লু লাইনের ডাউন ট্র্যাকে। এর ফলে অন্তত ৫০ মিনিট ব্যাহত হয় মেট্রো পরিষেবা, বিশৃঙ্খলা তৈরি হয় নিত্যযাত্রীদের মধ্যে।
দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে (Kolkata Metro Rail)
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুপুর ১টা নাগাদ (Kolkata Metro Rail) ঘটনাটি ঘটার পরপরই ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যবর্তী পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলাচল আংশিকভাবে চালু রাখা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বেলা ১টা ৫০ মিনিট নাগাদ।
ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগ (Kolkata Metro Rail)
এই ঘটনা আবারও সামনে নিয়ে এল কলকাতা মেট্রোর ব্লু (Kolkata Metro Rail) লাইনে ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগ। শুধু এই বছরেই একাধিকবার এমন চিত্র দেখা গেছে। রেলমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে সবচেয়ে বেশি আত্মহত্যার চেষ্টা হয়েছে ২০২৪ সালে-যেখানে সাত জন মেট্রো লাইনে ঝাঁপ দেন। বিষয়টি সংসদে আলোচিত হওয়ার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বারবার একই ধরণের ঘটনা ঘটছে কেন?
কিন্তু প্রশ্ন থেকে যায়-এই প্রবণতা কি রোধ করা সম্ভব? মেট্রো কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কালীঘাট স্টেশনের মতো কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে, প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানো হয়েছে এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রচারও চালানো হয়েছে। তবুও বারবার একই ধরণের ঘটনা ঘটছে কেন?
আরও পড়ুন: Amit Shah: শহরে পা রাখলেন শাহ, পুজোর মঞ্চ থেকেই ‘সোনার বাংলা’-র ডাক…
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতার অভাব ও নাগরিক জীবনের চাপ এই প্রবণতার জন্য অনেকাংশে দায়ী। অন্যদিকে যাত্রী নিরাপত্তা নিয়ে মেট্রোর যেসব পরিকল্পনা রয়েছে-যেমন স্বয়ংক্রিয় দরজা বা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর-তা এখনও বাস্তবায়নের পর্যায়ে আসেনি।


