Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাধারণত আমরা রান্নায় ব্যবহার (Korean Salt) করি সাদা নুন, কেউ কেউ স্বাস্থ্যসচেতন হয়ে বেছে নেন পিঙ্ক হিমালয়ান সল্ট বা বিট নুন। এমনকি সোডিয়াম-কম ডায়েট নুনও এখন অনেকের পছন্দের তালিকায়। কিন্তু কখনও কি শুনেছেন ‘বাঁশের নুন’-এর কথা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে দক্ষিণ কোরিয়ার এই বিশেষ নুন যার স্থানীয় নাম জুকইওম (Jukyeom)। এই নুন শুধু স্বাদে বা উপকারিতায় নয়, দামে থেকেও সবাইকে চমকে দিয়েছে। প্রতি কেজির দাম প্রায় ৩০,০০০ টাকা! তাহলে প্রশ্ন ওঠেই- এমন কী আছে এই নুনে?
দুর্লভ প্রস্তুতি (Korean Salt)
জুকইওম লবণের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এর জটিল প্রস্তুত (Korean Salt) প্রক্রিয়া। সমুদ্রের লবণ প্রথমে ভরা হয় প্রাকৃতিক বাঁশের ক্যানিস্টারে। এরপর সেটিকে হলুদ কাদামাটি দিয়ে মুড়ে দেওয়া হয়। এর পর সেই ক্যানিস্টার পোড়ানো হয় পাইন কাঠ দিয়ে জ্বালানো লোহার চুল্লিতে, প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপে। এই প্রক্রিয়া চলতে থাকে টানা ১২ থেকে ১৪ ঘণ্টা।
একবার পোড়ানোতেই শেষ নয়। একই নুনকে ন’বার পর্যন্ত একইভাবে পুড়িয়ে তবেই তৈরি হয় এই বিশেষ বাঁশের লবণ। পোড়ানোর ফলে লবণের রঙ ও গঠন বদলে যায়, আর বাঁশ ও মাটির খনিজ মিশে যায় লবণের মধ্যে। কোরিয়ানরা এই অনন্য স্বাদের নাম দিয়েছেন ‘গামরোজুং’ (Gamrojung)।
উপকারিতা: প্রচলিত বিশ্বাস ও বৈজ্ঞানিক সমর্থন (Korean Salt)
জুকইওম কেবল প্রাচীন কোরিয়ান লোকচিকিৎসায় নয় (Korean Salt), আধুনিক বৈজ্ঞানিক গবেষণাতেও এর নানা গুণ প্রমাণিত হয়েছে।

১. ক্যানসার প্রতিরোধে সহায়ক
গবেষণায় দেখা গেছে, ৯ বার পোড়ানো বাঁশের লবণ মানব দেহে কোলন ক্যানসার কোষের বৃদ্ধি ৫০%-এর বেশি হ্রাস করতে সক্ষম। সাধারণ সি-সল্টের তুলনায় এটি ক্যানসার কোষ ধ্বংসে আরও কার্যকর। এমনকি জিহ্বার ক্যানসার সেলেও একইরকম প্রভাব দেখিয়েছে।
আরও পড়ুন: Bollywood: আইনি গেরোয় স্বস্তির নিঃশ্বাস শাহরুখ-দীপিকার, বাড়ছে জলঘোলা!
২. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়
২০১৬ সালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বাঁশের লবণে থাকা হাইড্রোজেন সালফাইড শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে TNF-α, IFN-γ ও IL-2-এর মতো সাইটোকাইনের মাত্রা বেড়ে যায়, যা সংক্রমণ প্রতিরোধে সহায়ক।
৩. ত্বক ও দাঁতের যত্নে উপকারী
বাঁশের লবণ ত্বকে কোলাজেন ও ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে, ফলে বার্ধক্য রোধে সহায়ক। লবণ-যুক্ত টুথপেস্ট দাঁতের প্লাক, মাড়ির প্রদাহ ও এনামেলের ক্ষয় কমায় বলেও প্রমাণ মিলেছে।


