Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কিছুদিন আগেই শোনা গিয়েছিল, বলিউড সুপারস্টার শাহরুখ খান ( Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে (Bollywood)। মামলাটি করেছিলেন কীর্তি সিং নামে এক ব্যক্তি। আর তা নিয়ে তৈরি হয় বিতর্ক ও আইনি জটিলতা। তবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুই তারকা। কী বলা হল শুনানিতে? পরবর্তী শুনানি কবে ?
কী কারনে অভিযুক্ত?
ভরতপুরে বাসিন্দা কীর্তি সিং ২০২২ সালে জুন মাসে হরিয়ানার সোনীপত থেকে একটি গাড়ি কেনেন। কেনার পর থেকে বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়তে থাকে। অভিযোগকারী জানিয়েছিলেন , গাড়ির গ্যারান্টি বা কোম্পানি যথেষ্ট সহায়তা করেননি তাঁকে। আর এই সংস্থার প্রচার হিসাবে যুক্ত ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আর নতুন আইন অনুযায়ী সংস্থার কোনও ত্রুটি ধরা পড়লে, তা কর্তৃপক্ষের সাথে সাথে প্রচার মুখকেও দায়ী করা হবে। আর যে কারণেই দীপিকা ও শাহরুখের নাম উঠে এসেছিল অভিযোগে । মথুরা গেট থানায় অভিযোগ করা হয়েছিল (Bollywood)।
আদালতের সিদ্ধান্ত
মামলাটি বর্তমানে সাংবিধানিক ভাবে ও আইনগত ভাবে কতটা তাৎপর্যপূর্ণ এ বিষয়ে গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছে রাজস্থান হাইকোর্ট। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালু করা হয়। আপাতত দুই তারকার বিরুদ্ধে মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত (Bollywood)।

কী মনে করা হচ্ছে?
অনেকের ধারণা, অভিযুক্তরা যদি প্রমাণ করতে পারেন যে,তাঁরা বিজ্ঞাপনে দেওয়া প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিল এবং বিজ্ঞাপনের সময় গাড়ির উৎকৃষ্টতার ভুল তথ্য দেওয়া হয়েছিল তাঁদেরকে বা গাড়ির ত্রুটি বিষয়ে অবগত ছিলেন না তাঁরা, তাহলে শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে ওঠা অভিযোগ কমতে পারে। অপরদিকে অভিযোগকারী যদি দেখাতে পারেন,গাড়ির ত্রুটিগুলো ব্যান্ড অ্যাম্বাসেডারদের বিজ্ঞাপনের কারণে ক্রেতা বিভ্রান্ত হয়েছেন এবং কোম্পানি ত্রুটি পূর্ণ জিনিস বিক্রি করেছেন, তাহলে অধিক অভিযোগ ও মামলা চলতে পারে।
আরও পড়ুন: Kolkata Metro Railway : এখন থেকে সপ্তাহান্তেও ইয়েলো লাইনে মিলবে মেট্রো
কবে থেকে যুক্ত?
অভিযুক্ত গাড়ি সংস্থাটির সাথে ১৯৯৮ সালে যুক্ত হয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর ২০২৩ সালে যুক্ত হন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। গত বছর এই সংস্থার প্রচারে একসাথে দুই তারকাকে দেখা যায়। দীপিকা ও শাহরুখের বিরুদ্ধে করা মামলার পরবর্তী শুনানি হবে ২৫ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, শাহরুখ খানের (Shah Rukh Khan) ধূসর চুলের লুক নিয়েও সম্প্রতি নানা রকম জল্পনা কল্পনা শুরু হয়েছে। এই লুক নাকি তাঁর ‘কিং’ ছবির লুক বলেও ধরে নিয়েছেন অনেকেই। অবশ্য এখনই প্রকাশ্যে আসেনি, সেটা শুধুমাত্র অনুরাগীদের ধারণা । তবে কিং ছবি নিয়ে অপেক্ষায় রয়েছেন অনুরাগী থেকে দর্শকরা (Bollywood)।


