Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিপাড়ার অন্দরমহলে (Kothha) এখন একটাই কানাঘুষো, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তাও আবার চতুর্থীর দিন শেষ শুটিং। আর এই খবরে সিরিয়ালের অনুরাগীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। জানা গেছে, পুজোর ঠিক আগেই শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। যদিও প্রোডাকশন হাউস কিংবা চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে টিআরপির হার দেখেই ইঙ্গিত মিলছে এই অপ্রত্যাশিত বিদায়ের।
মন কাড়তে ব্যর্থ! (Kothha)
কথা ধারাবাহিকের প্রতি প্রথমদিকে দর্শকদের আগ্রহ (Kothha) থাকলেও, সময়ের সাথে সাথে তা হ্রাস পেতে থাকে। প্রোডাকশন টিম একের পর এক টুইস্ট ও নতুন চরিত্র এনে গল্পে বৈচিত্র্য আনার চেষ্টা করলেও, তা দর্শকদের মন কাড়তে ব্যর্থ হয়। সিরিয়ালের শেষদিকে সুস্মিতা দে (Susmita Dey) ও সাহেব ভট্টাচার্যের (Saheb Bhattacharya) অভিনয় ও কেমিস্ট্রি জোরদার প্রভাব ফেললেও, তাতেও রেটিং এর গ্রাফে ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। এমনকি শিশু শিল্পীদের যুক্ত করেও দর্শকদের মন টানা যায়নি।
গুঞ্জন উঠা (Kothha)
এই প্রেক্ষাপটেই গুঞ্জন উঠেছে, ‘কথা’ বন্ধ হওয়ার পর (Kothha) তার স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘ ও মন দরদিয়া’। চতুর্থীতে ‘কথা ‘ ধারাবাহিকের শেষ শুটিং বলে গুঞ্জন শোনা গিয়েছে । নতুন ‘ ও মন দরদিয়া’ সিরিয়ালটি নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রনিতা দাস (Ranita Das) ও বিশ্বজিৎ ঘোষকে (Biswajit Ghosh)। অনেকদিন পর ছোট পর্দায় ফিরছেন রনিতা, তাই দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়ে গিয়েছে।
‘ও মন দরদিয়া’ ধারাবাহিকটি নিয়ে যেটুকু তথ্য সামনে এসেছে, তা অনুযায়ী এই সিরিয়ালে সম্পর্ক, আবেগ এবং পারিবারিক টানাপোড়েনের জটিল গল্প তুলে ধরা হবে। স্টার জলসার চিরচেনা ঘরানার ধারাবাহিক হলেও, এতে নতুনত্ব থাকছে কনসেপ্ট এবং প্রেজেন্টেশনে। ধারাবাহিকটি সম্প্রচারিত হতে পারে ৭ই অক্টোবর থেকে। যদিও এখনই সঠিক ভাবে বলা সম্ভব নয়।
নতুন উপহারের সম্ভাবনা
গুঞ্জন অনুযায়ী, এই ধারাবাহিকের মাধ্যমে চ্যানেল কর্তৃপক্ষ পুজোর আগে নতুন মাত্রার গল্প উপহার দিতে চাইছে দর্শকদের। যেহেতু পুজোর সময়কালে চ্যানেলগুলোর মধ্যে টিআরপি যুদ্ধ তুঙ্গে থাকে, তাই নতুন সিরিয়ালের মাধ্যমে সেই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চাইছে স্টার জলসা।
আরও পড়ুন: Partha Chatterjee: শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টের
নতুনের আগমন
সব মিলিয়ে বলা যায়, পুরনো বিদায় মানেই নতুন আগমন। ‘কথা’র হঠাৎ শেষ হওয়ার খবরে যতটা মন খারাপ অনুরাগীদের, তার চেয়েও বেশি কৌতূহল এখন ‘ ও মন দরদিয়া’ নিয়ে। রনিতা ও বিশ্বজিৎ-এর রসায়ন কেমন হয়, গল্প দর্শকের মন জয় করতে পারে কি না , সেই উত্তর পাওয়া যাবে কিছুদিনের মধ্যেই। এখন দেখার স্টার জলসার পর্দায় কোন নতুন গল্প শুরু হতে চলেছে।


