Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার বিশ্ব বাংলা অডিটোরিয়ামে গত সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছিল জনপ্রিয় সংগীতশিল্পী শান (Shaan) এর বিশেষ কনসার্ট। এই কনসার্ট ছিল তাঁর সঙ্গীত জীবনের ৩০ বছরের উদযাপন উপলক্ষে। শান মঞ্চে উঠে প্রথমেই জানিয়েছেন, কলকাতায় কনসার্ট করতে তিনি সবসময়ই ভালোবাসেন। তবে সেই আনন্দের মাঝেই তাঁর কণ্ঠে ছিল একটুখানি মনখারাপের সুর। আর সে সমস্তই ধরা পড়ল কেটিভির ক্যামেরায়।
করবা চৌথে দূরে থাকা (Shaan)
শান (Shaan ) জানান, এবারের করবা চৌথে তিনি মুম্বইতে, নিজের পরিবারের সঙ্গে থাকতে পারেননি। ২৫ বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার তিনি স্ত্রীর ব্রত উদযাপনের সময় পাশে থাকতে পারেননি। তিনি মন খারাপের কথা বলে শো শুরু করেন (Shaan)।
মঞ্চেই ভালোবাসার মুহূর্ত (Shaan)
শো এর মাঝেই শান (Shaan) নেন পাঁচ মিনিটের বিরতি। মঞ্চ থেকে ভিডিও কলে কথা বলেন তাঁর স্ত্রী রাধিকা মুখার্জির সঙ্গে। মঞ্চেই তিনি স্ত্রীকে ব্রত ভাঙ্গান এবং ‘ আই লাভ ইউ’ বলেন। হল জুড়ে তখন করতালি, আর আবেগের ঢেউ। সেই দৃশ্য দেখে আবেগ হয়ে পড়েন উপস্থিত শান ভক্তরা। অনেকেই বলেন, “শান শুধু সঙ্গীতশিল্পী নন, তিনি ভালোবাসার প্রতীক।”
সুরের উৎসবে কলকাতা
এরপর শুরু হয় আসল সঙ্গীতযাত্রা — ‘শান লাইভ ইন কনসার্ট: দ্য ইনফিনিটি ট্যুর’। একের পর এক জনপ্রিয় গান উপহার দেন শান। যা তাঁর দীর্ঘ সংগীত জীবনের স্মৃতি রোমন্থন করে। হল জুড়ে দর্শকরা একসঙ্গে গলা মেলান তাঁর সঙ্গে। পুরো অডিটোরিয়াম যেন এক বিশাল সঙ্গীত পরিবারের রূপ নেয়।

ইভেন্টটি আয়োজন করেছিল বেঙ্গল ওয়েব সলিউশন, সহযোগিতায় ছিল পার্পল ইভেন্ট। অসাধারণ স্টেজ সেটআপ, আলো ,সাউন্ডের নিখুঁত মেলবন্ধন, আর শানের প্রাণবন্ত গায়কিতে ভরে উঠেছিল সন্ধ্যা। ‘তনহা দিল ‘,’ জব সে তেরে নয়না ‘ , ‘ মুসুমুসু হাসি ‘,’ চল ও চলেন ‘, বেহকা ‘,সুনো না ‘, কুচ তো হুয়া হ্যায় ‘ আরও অনেক গানই ছিল। যে সমস্ত গানের মধ্যে দিয়ে কলকাতার সঙ্গীতপ্রেমীরা উপভোগ করেছেন এক অনন্য সুরের অভিজ্ঞতা।
আরও পড়ুন: Rashmika-Vijay Deverakonda: রশ্মিকার হাতে জ্বলজ্বলে হিরের আংটি, বাগদানে সিলমোহর?
সঙ্গীত ও ভালোবাসার বার্তা
শান (Shaan) বলেন, “সঙ্গীত শুধু বিনোদন নয়, এটা ভালোবাসার ভাষা।” তাঁর প্রতিটি গানে ছিল সেই বার্তার প্রতিধ্বনি। সুরের শহর কলকাতা সেদিন সাক্ষী ছিল এক অনন্য মুহূর্তের ,যেখানে এক শিল্পী মঞ্চে থেকেও নিজের ব্যক্তিগত ভালোবাসার গল্প ভাগ করে নিলেন হাজারো দর্শকের সঙ্গে।

আবেগঘন রাত
শানের এই কনসার্ট শুধু একটি সঙ্গীত অনুষ্ঠান ছিল না। এটি ছিল একজন শিল্পীর জীবনের সুখ,দুঃখ, ভালোবাসা ও সুরের মিলনমেলা। শানের কণ্ঠ, হাসি, আবেগ , সব মিলিয়ে ভরে উঠেছিল বিশ্ববাংলা অডিটোরিয়াম। যেন কলকাতা পেল এক স্মরণীয় রাত, আর শানের কন্ঠ বুঝিয়ে দিল সঙ্গীতের শক্তি আসলে ভালোবাসারই রূপ (Shaan)।


