Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসছে নতুন ছবি কর্পূর। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। ছবিতে দেখা যাবে রাজনীতিবিদ কুনাল ঘোষকে (Kunal Ghosh)। ইতিমধ্যে অরিন্দম শীলের পরিচালনায় ‘কর্পূর ‘ ছবিতে কুনাল ঘোষ (Kunal Ghosh) এর দুটো লুক তুলে ধরা হয়েছে। একটি ১৯৯৭ সালের প্রেক্ষাপটে, অপরটি ২০১৯ সালের প্রেক্ষাপটে। নতুন ছবিতে কাজ করতে কেমন লাগছে কুনাল ঘোষের? তাঁর কাছে কী অভিনয় কঠিন মনে হচ্ছে? তিনি কেন নিজেকে ছাত্র বললেন? এসব কিছুই শেয়ার করলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
কী বললেন অভিনয় নিয়ে? (Kunal Ghosh)
এই প্রথম কুনাল ঘোষ (Kunal Ghosh) অভিনয়ে পা রাখছেন। একসময় তিনি সাংবাদিকতা করেছেন। অল্প বয়স থেকে লেখালেখি, তাঁর লেখা প্রচুর বই উপন্যাস আছে। তিনি রাজনীতিও করেন। তবে ছবিতে সুযোগ পেয়েছেন এই প্রথম। কেমন লাগছে তাঁর অভিনয় করতে? তিনি জানান, অভিনয় জগতে তিনি নবাগত। তাঁকে পরিচালক গড়ে পিঠে নিচ্ছেন। আর অভিনয়ে জগতের বন্ধু ব্রাত্য বসু আছেন। তিনিও অভিনয় সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন তাঁকে। তিনি আরও জানান, তিনি পারফর্ম করছেন, অনুশীলন করছেন অভিনয় নিয়ে, কখনও কখনও গাড়িতে যেতে যেতে সুযোগ পেলে অভিনয় অনুশীলন করে নিচ্ছেন।
কম্পিটিশন আছে? (Kunal Ghosh)
কুনাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘ছবিতে তাঁর কোনও কম্পিটিশন নেই। তিনি একদম নবাগত। পরিচালক যদি বলেন, তাঁর কাজে সন্তুষ্ট এবং দর্শকরা যাতে খুশি হন, সেই চেষ্টা করছেন তিনি। অভিনয় জগতে তিনি ফাঁকিবাজি করতে আসেননি। অর্থাৎ তিনি যেটা করতে এসেছেন সেটা ফাঁকিবাজি নয়। আর এ বিষয়ে তিনি স্যাটিসফাই হতে চান।
আরও পড়ুন: Rituparna Sengupta: ২৫ বছরের পুরনো ঘটনার কোপে ঋতুপর্ণা, হাজারো সমস্যায় অভিনেত্রী!
নিজেকে ছাত্র মনে করেন!
অভিনয় জগতে যেহেতু তিনি নবাগত। অভিনয়কে একটা সাধনা বলে মনে করেন তিনি। তিনি মনে করেন অভিনয়ের মধ্যে এক সাধনা লুকিয়ে, যেখানে টেকনিক্যাল কিছু বিষয় আছে যেগুলিতে তিনি অভ্যস্ত নয়। তাই পরিচালক যেমন বলবেন তেমন ভাবেই তিনি কাজ করতে চান।
অভিনয় কী কঠিন?
এমন প্রশ্নে কুনাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “সবার স্লটে, সব পেশাতেই, সব পারফর্মে একটা সাধনা লাগে। সেটা একটা কঠিন জায়গা। ফলে আপনাকে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে নিজের মতো করে। যেখানে অভিনয়ের জায়গাটা নিশ্চয়ই কঠিন ও গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: Ritwick Chakraborty: হৃতিকের সাথে ঋত্বিকের তুলনা! ‘চুল’ এর কমেন্টে পাল্টা জবাব অভিনেতার
কাকে ফলো করছেন?
এ প্রসঙ্গে তিনি বলেন,”আমি প্রচুর অভিনেতার ভক্ত, প্রচুর অভিনেতাকে দেখি, অভিনেতার ছবি, নাটক দেখি। কিন্তু আপাতত স্ক্রিনে প্রেস কনফারেন্স করা কুনাল ঘোষকে আমি ফলো করছি। তাঁর কী কী ত্রুটি, গুন, সংশোধন সেগুলোকে ফলো করছি।”


