Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের শুভাংশু শুক্লর পর এবার মহাকাশ অভিযানে পা রাখতে চলেছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর অনিল মেনন (Astronaut Anil Menon)। ২০২৬ সালের মাঝামাঝি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station)-এর উদ্দেশে রওনা দেবেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই বিশিষ্ট নভশ্চর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাঁর মিশনের প্রস্তুতি।
এক্সপিডিশন-৭৫ অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্ব (Astronaut Anil Menon)
নাসার তরফে জানানো হয়েছে, অনিল মেনন রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস-এর এক্সপিডিশন-৭৫ অভিযানে অংশ নেবেন ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং ক্রু সদস্য হিসেবে (Astronaut Anil Menon)। তাঁকে মহাকাশে পৌঁছে দেবে ‘Soyuz MS-29’ মহাকাশযান, যা ২০২৬ সালের জুন মাসে উৎক্ষেপিত হওয়ার কথা কাজাখস্তানের বৈকানুর কসমোড্রোম থেকে। তাঁর সঙ্গে থাকবেন রসকসমসের দুই অভিজ্ঞ নভশ্চর—পিওত্র দুব্রোভ এবং আনা কিকিনা।
তিন নভশ্চরের দলটি আইএসএস-এ প্রায় ৮ মাস অবস্থান করবেন। সেখানে তাঁরা মানবদেহের উপর মহাকাশের প্রভাব, চিকিৎসা গবেষণা, এবং প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ করবেন।
কে এই অনিল মেনন? (Astronaut Anil Menon)
৪৮ বছর বয়সী অনিল মাধবন সমইলেঙ্কো মেননের জন্ম আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে (Astronaut Anil Menon)। তাঁর পিতা-মাতা যথাক্রমে ইউক্রেন এবং ভারতের অভিবাসী। ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী।
- প্রাথমিক শিক্ষা: সেন্ট পল অ্যাকাডেমি অ্যান্ড সামিট স্কুল, মিনেসোটা
- স্নাতক: নিউরোবায়োলজি (হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ১৯৯৯)
- স্নাতকোত্তর: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (স্ট্যানফোর্ড, ২০০৪)
- মেডিকেল ডিগ্রি: স্ট্যানফোর্ড মেডিক্যাল স্কুল, ২০০৬
- রেসিডেন্সি ও ফেলোশিপ: জরুরি চিকিৎসা এবং ওয়াইল্ডারনেস মেডিসিনে বিশেষজ্ঞতা

আরও পড়ুন: Amarnath Yatra 2025 : ৪৫০০ পুণ্যার্থীকে নিয়ে অমরনাথ যাত্রার সূচনা, জোরদার নিরাপত্তা ও ব্যবস্থাপনা!
বায়ুসেনা ও নাসায় দীর্ঘ অভিজ্ঞতা (Astronaut Anil Menon)
অনিল মেনন আমেরিকার বায়ুসেনায় দীর্ঘ দিন চিকিৎসক এবং পাইলট হিসেবে কাজ করেছেন। তাঁর উড়ান অভিজ্ঞতা ১,০০০ ঘণ্টারও বেশি। ২০১৪ সালে তিনি NASA-য় ফ্লাইট সার্জন হিসাবে যোগ দেন এবং বিভিন্ন Soyuz মিশনে কাজ করেছেন। ২০২১ সালে নাসার নভশ্চর প্রশিক্ষণ প্রোগ্রামে নির্বাচিত হন অনিল। বর্তমানে তিনি SpaceX-এর Chief Space Operations Engineer হিসেবে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

রাকেশ থেকে শুভাংশু, এখন অনিল (Astronaut Anil Menon)
২০২৪ সালের ২৫ জুন শুভাংশু শুক্ল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেন NASA ও Axiom Space-এর Ax-4 অভিযানে। তিনি ছিলেন আইএসএস-এ পৌঁছনো প্রথম ভারতীয় নাগরিক (Astronaut Anil Menon)। তাঁর আগে ১৯৮৪ সালে রাকেশ শর্মা ছিলেন প্রথম ভারতীয় মহাকাশচারী। এখন, এই তালিকায় নাম লেখাতে চলেছেন অনিল মেনন। যদিও তিনি ভারতীয় পাসপোর্টধারী নন, তবুও তাঁর ভারতীয় শিকড় এবং বৈশ্বিক কৃতিত্ব গর্বের বিষয়।
অনিল মেননের এই অভিযান শুধু মার্কিন মহাকাশ গবেষণার ক্ষেত্রেই নয়, ভারতীয় বংশোদ্ভূত বৈজ্ঞানিকদের গর্বের প্রতীক হয়ে উঠছে। মহাকাশ গবেষণায় ভারতীয় মেধা ও উৎসাহ যে দিন দিন বাড়ছে, তারই আরেক প্রমাণ অনিলের এই যাত্রা।


