Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: লেকটাউনে মেসি মূর্তির বর্তমান অবস্থা কি পরিদর্শন করতে আসলেন আইআইটি খড়্গপুরের ইঞ্জিনিয়াররা (Lake Town)। বর্তমানে মেসির মূর্তির ভবিষ্যৎ কি হবে সেখানে থাকবে নাকি অন্য কোথাও সরানো হবে সেই সমস্ত বিষয় নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আজ আইআইটি খড়্গপুর এর ইঞ্জিনিয়াররা পরিদর্শন করে রিপোর্ট জমা দেবে ক্রীড়া দপ্তরকে। তারপরই সিদ্ধান্ত হবে বলে এমনটাই জানা যাচ্ছে।

হাওয়ায় দুলছে মেসি (Lake Town)
মেসির মূর্তি হাওয়ায় দুলছে এমনই অভিযোগ জমা পড়ে লেকটাউন থানায়। এরপর লেকটাউন থানার পক্ষ থেকে অভিযোগ জানানো হয় উত্তর ২৪পরগনা জেলা শাসক, PWD, দক্ষিণ দমদম পৌরসভা সহ একাধিক জায়গায়। এরপর মেসি মূর্তি সরানো হবে নাকি সেটা মেরামতি করা হবে সেই নিয়ে টানাপোড়েন চলছে। একে একে মেসি মূর্তি পরিদর্শনে আসেন PWD ও দক্ষিণ দমদম পৌরসভার ইঞ্জিনিয়াররা। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আজ আইআইটি খড়্গপুর এর ইঞ্জিনিয়াররা এসেছেন।
শিল্পী মন্টু পাল (Lake Town)
লেকটাউন ঘড়ির মোড় সংলগ্ন পার্কে ২০২৫ সালের ১৩ই ডিসেম্বর মেসি মূর্তি রিমোট দিয়ে উদ্বোধন করেন কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি। ১২ ডিসেম্বর মেসি কলকাতা আসেন। তার আগে তড়িঘড়ি এই মূর্তি তৈরী করার উদ্যোগ নেন প্রাক্তন মন্ত্রী সুজিত বোস। শিল্পী মন্টু পালকে দিয়ে এই মূর্তি তৈরী করা হয়।



