Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গৃহ পরিচারিকাকে চুরির অপবাদ ও হেনস্থার অভিযোগ উঠেছিল অভিনেতা সম্রাট মুখার্জির (Actor Samrat Mukherji) বিরুদ্ধে। এই বিষয়ে কে টিভি বাংলাকে একান্ত সাক্ষাৎকারে কী বললেন তিনি?
ব্ল্যাকমেলিং-এর কেস! (Actor Samrat Mukherji)
তিনি বলেন, “এটা ব্ল্যাকমেলিং-এর কেস (Actor Samrat Mukherji)। জিনিসটা পুরোটাই উল্টো। দুটো আংটি চুরি গেছিল, একটা আংটি উনি ফেরত দিয়েছেন, আরেকটা আংটি তিনি দিতে চাইছেন না। পুলিশকে ডাকা হয়েছিল, পুলিশ যা করার করেছে। এর মাঝে আমি আসতে আসতে উনি পালিয়ে যাবার চেষ্টা করেছিল বাড়ির বাইরে। পালিয়ে যাবার সময় তিনি সিঁড়ি থেকে পড়ে যান, তাই ওনার মাথায় চোট লাগে। আমি এসে আংটি চাইতে থাকি, আর বলি যে এর বিনিময়ে আমি টাকা দেব কিছু। কেস করবো না। তারপরেও উনি শান্ত না হয়ে আমার বেডরুমের জিনিস পত্র ভাঙচুর করেন। মাথা দেওয়ালে ঠুকতে থাকেন। তখন আমরা ওনাকে বেডরুমে আটকে রাখি পুলিশ অফিসার না আসা পর্যন্ত।”
পুলিশেও অভিযোগ
তিনি আরও জানান, “পুলিশের পরামর্শে আমরা এফআইআর করার কথা ভাবি, আর মহিলাটিকেও ছেড়ে দিই। তারপর হরিদেবপুর থানা থেকে রাত ১১.৩০ নাগাদ ফোন আসে। ওই পরিচারিকা আর তার স্বামী আমার বিরুদ্ধে পুলিশে মারধরের অভিযোগে কমপ্লেন করেন। ও ভিকটিম কার্ড প্লে করছে। কতগুলো প্রশ্ন তো উঠছেই…
১. যে চারটে নাগাদ মার খাবে সে রাত ১১ টায় কমপ্লেন করতে যাবে কেন?
২. এই যে আমার আংটি খোয়া গেছে, তার দশদিন আগে আমার শ্বাশুড়ির সোনার চেন খোয়া গেছিল”
আরও পড়ুন: WB Census 2026: কবে থেকে জনগণনা শুরু বাংলায়?
“পুরো জিনিসটাই সাজানো ঘটনা। আমি চেনা মুখ, আমি সফ্ট টার্গেট হতে পারি, তাই উনি ভিকটিম কার্ড প্লে করে উল্টো খেলছেন খেলাটা।”


