Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নীতিশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ (Lara Dutta Ramayana) ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। ছবির ভিজ্যুয়াল, চরিত্র নির্বাচন এবং নির্মাণশৈলী যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই রানি কৈকেয়ীর চরিত্রে লারা দত্তের লুক নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।
সাজ পোশাক নিয়ে বিতর্ক (Lara Dutta Ramayana)
ট্রেলারে লারাকে মেরুন শাড়ি, সবুজ ব্লাউজ (Lara Dutta Ramayana) এবং আধুনিক স্টাইলে সাজানো অবস্থায় দেখা যায়। এই পোশাক ও মেকওভার অনেক দর্শকের কাছে পৌরাণিক যুগের আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়নি। সোশ্যাল মিডিয়ায় একাংশের দাবি, চরিত্রটির পোশাক ও উপস্থাপনায় আরও ঐতিহ্যবাহী ভাব থাকা উচিত ছিল। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, তাঁর লুক দেখে পৌরাণিক রানি নয়, বরং টেলিভিশনের জনপ্রিয় মেগা সিরিয়ালের কোনও চরিত্রের কথা মনে পড়ছে।
আরও পড়ুন: Rashmika Mandanna: শুটিং ফ্লোরে মারাত্মক আহত রশ্মিকা মন্দানা!
নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, ত্রেতা যুগের চরিত্রকে আধুনিক ফ্যাশনের ছোঁয়ায় দেখানোর প্রয়োজন ছিল কি না। চুলের স্টাইল থেকে শুরু করে পোশাকের নকশা-সবকিছু নিয়েই চলছে বিস্তর আলোচনা। যদিও অন্য একদল দর্শক মনে করছেন, নির্মাতাদের নিজস্ব সৃজনশীল ভাবনার প্রতি সম্মান জানানো উচিত এবং শুধুমাত্র ট্রেলার দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।


