Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, নাকি শ্যামাপ্রসাদের রাজ্যে প্রথমবার সরকার তৈরি করবে ভারতীয় জনতা পার্টি? এই নিয়ে চলছে চর্চা। অথচ ৩৪ বছর যারা রাজ্যে সরকার চালিয়েছিল কিংবা তার আগে সরকারে থাকা কংগ্রেসকে নিয়ে সেভাবে নেই আলোচনা (Bengal Politics)। এই মুহুর্তে রাজ্যে তারা তৃতীয় শক্তি। ২০২১ সালের নির্বাচনে শূন্য হাতে ফিরতে হয়েছিল তাদের। এবার কি আদেও সম্ভাবনা আছে তাদের?
বাংলায় বাম-কংগ্রেস জোটে জট! (Bengal Politics)
আনুষ্ঠানিক শুরুটা হয়েছিল ২০১৬ সালে। সেইসময় সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বর্তমানে তৃণমূলের মন্ত্রী তখন সবংয়ের কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়াকে নিয়ে প্রথম প্রচার কর্মসূচিতে দেখা গিয়েছিল সূর্য বাবুকে। সেই শুরু হয় রাজ্যে বাম-কংগ্রেস জোটের। পরবর্তীতে একাধিক সময় জোটে জট হলেও তা চালিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করেছে দুই দলই। পরবর্তীতে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম হওয়ার পর ২০২১ সালে এই জোটে আসে আইএসএফ।
আরও পড়ুন: SIR: রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর আগে জোর প্রস্তুতি, প্রতিটি জেলায় হেল্প ডেস্ক
২০২১ সালে সংযুক্ত মোর্চা নামে নির্বাচনে লড়াই করে। কিন্তু ভোটের ফলে দেখা যায়, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক হন নওশাদ সিদ্দীকি। বাম ও কংগ্রেস কোনও আসনই পায় না। এমত অবস্থায় বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে জোট বিষয়ে বামফ্রন্ট চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন নওশাদ। কিন্তু কংগ্রেস কী এবারও জোট করতে আগ্রহী (Bengal Politics)। প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর সরকার বারবারই দলের একক শক্তি বাড়ানোর কথা বলেছেন, এবং জোট প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বাম এবং কংগ্রেস যদি আলাদা লড়াই করে সেক্ষেত্রে কী দুই দলের ক্ষেত্রে সুযোগ হবে বিধানসভার দলের সদস্য পাঠানো নাকি জোট বদ্ধভাবে লড়াই করলে সুবিধা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও রয়েছে এই নিয়ে দ্বিমত।
আরও পড়ুন:BJP : নির্বাচনী লড়াই এবার ডিজিটাল ময়দানে, তৃণমূলের ‘ডিজিটাল যোদ্ধা’দের মোকাবিলায় প্রস্তুত বিজেপি
ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে শাসক ও প্রধান বিরোধী দলের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে গেছে (Bengal Politics)। রাজনৈতিক কর্মসূচির জোর বাড়ানোর পাশাপাশি, সংগঠন গুছিয়ে নেওয়া চেষ্টা করছে তারা। এই পরিস্থিতিতে রাজ্যের তৃতীয় শক্তি বাম-কংগ্রেস কী করবে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।


