Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিনিয়োগকারীদের নজরে এবার Lenskart-এর IPO। বাজার থেকে আইপিও-র মাধ্যমে ৭ হাজার ২৭৮ কোটি টাকা তুলবে সংস্থা (Lenskart)।
লিস্টিং হতে চলেছে Lenskart-এর IPO (Lenskart)
দেশের প্রাইমারি মার্কেটে আস্তে চলেছে লেন্সকার্টের আইপিও এই সপ্তাহেই। এই আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে ৩১ অক্টোবর থেকে। এই আইপিও-তে বিনিয়োগ করা যাবে ৪ নভেম্বর পর্যন্ত। সম্প্রতি ঘোষণা করা হয়েছে এই আইপিও-র প্রাইস ব্যান্ড। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ারের লিস্টিং হতে চলেছে ১০ নভেম্বর (Lenskart)।
বাজার থেকে এই সংস্থা আইপিও-র মাধ্যমে ৭ হাজার ২৭৮ কোটি টাকা। এই আইপিও-তে থাকছে অফার-ফর-সেল এবং ফ্রেশ ইস্যু, দু’ধরণের কম্পোনেন্ট। ৫ কোটি ৩৫ লক্ষ শেয়ার ইস্যুর মাধ্যমে উঠে আসবে ২ হাজার ১৫০ কোটি টাকা। ১২ কোটি ৭৬ লক্ষ শেয়ার ইস্যুর মাধ্যমে উঠে আসবে ৫,১২৮ কোটি টাকা।
এই সংস্থার আইপিও-র প্রতি শেয়ারের প্রাইস ব্র্যান্ড ৩৮২ থেকে ৮০২ টাকা। ৩৭টি শেয়ার নিয়ে তৈরি হয়েছে আইপিও লট রিটেল ইনভেস্টরদের জন্য। অর্থাৎ এই সংস্থার আইপিও-তে লগ্নির নূন্যতম খরচ ১৪ হাজার ৮৭৪ কোটি টাকা।

আরও পড়ুন: Stock Buy: পতনের মাঝেও এই তিন স্টক হতে পারে তুরুপের তাস
দেশের অন্যতম বৃহৎ আইওয়্যার রিটেলার লেন্সকার্ট। দেশের বিভিন্ন প্রান্তে এদের স্টোর রয়েছে। আইপিও-র মাধ্যমে যে টাকা উঠে আসবে তা বিভিন্ন কাজে ব্যবহার করবে এই আইওয়্যার রিটেলার। ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ছাড়াও কোম্পানি-অপারেটেড এবং কোম্পানি-ওনড স্টোর খোলার কাজেও এই টাকা ব্যবহার করা হবে জানা গিয়েছে। এই সংস্থার আইপিও নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন ক্যাটিগরির ইনভেস্টরদের মধ্যে আগ্রহ বেড়েছে। গত সপ্তাহে অ্যাভিনিউ সুপারমার্ট (ডি-মার্ট)-এর প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণান ধিমানি প্রি-আইপিও ফান্ডিংয়ের সময়ে ৯০ কোটি টাকা বিনিয়োগ করেছে (Lenskart)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


