Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠের লড়াই শুধু ৯০ মিনিটের। তার বাইরে যে মেসির (Lionel Messi) মতো মানুষ আর কোথায়? মানবিকতাই মানুষ চেনায়। আর এই মানবিকতাই চিরকাল মানুষের হৃদয়ে জায়গা করে নেন। আর্জেন্টিনা ফাইনালে স্পেনের কাছে হেরে যাওয়ায় টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ থেকে বঞ্চিত হয়েছেন লিওনেল মেসি। আর এই দুঃখজনক ফলাফলের মাঝেই প্রকাশ্যে এল আর্জেন্টিনা অধিনায়কের এক অপূর্ব মহানুভবতার কাহিনী, যা আবারও প্রমাণ করল কেন তিনি সর্বকালের অন্যতম সেরা শুধু খেলোয়াড় নন, একজন অসাধারণ মানুষও বটে। বিশ্বকাপ চলাকালীন নিজের খরচায় কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার পরিবারের চার সদস্যের জন্য টিকিটের ব্যবস্থা করেছিলেন মেসি।
কী জানা যাচ্ছে ঘটনায়? (Lionel Messi)
আর্জেন্টিনার বিশিষ্ট সাংবাদিক ইয়ানিনা লাতোরের দাবি, মেসি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি টিকিটের ব্যবস্থা করেছিলেন এবং যাঁরা আর্থিক কারণে মাঠে যেতে পারছিলেন না, তাঁদের সাহায্য করেছিলেন। সেই বিশেষ তালিকারই অন্তর্ভুক্ত ছিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহার পরিবারের চার সদস্য। মেসির এই ব্যক্তিগত উদ্যোগেই তাঁরা গ্যালারিতে বসে স্পেনের বিরুদ্ধে হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনাল সরাসরি উপভোগ করার সুযোগ পান।
লাতোরে জানান, অনেকেই নাকি মেসির কাছে টিকিট চেয়েছিলেন। তাই মেসি প্রচুর টিকিট কিনেছিলেন এবং সাধ্যমতো সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। যাঁরা মাঠে যেতে পারতেন না, তাঁদের মধ্যে কয়েকজনকে তিনি নিজে নিয়ে এসেছিলেন। ভোজিনহার পরিবারের সদস্যরাও সেই সুযোগ পেয়েছিলেন।

ভোজিনহার ঐতিহাসিক লড়াই (Lionel Messi)
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে দারুণ চমক দেখিয়েছিল কেপ ভার্দে। তারা দু’বারের বিশ্বকাপজয়ী স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে অপরাজিত ছিল। এরপর রাউন্ড অফ ৩২-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হয় তারা। ম্যাচের ১১১ মিনিট পর্যন্ত ২-2 সমতায় ছিল লড়াই। শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়সূচক গোল করে ম্যাচ জিতে নেয়।
সেই ম্যাচে ৪০ বছর বয়সি কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা একের পর এক অবিশ্বাস্য সেভ করে আর্জেন্টিনাকে রীতিমতো বিপাকে ফেলে দিয়েছিলেন। গোটা টুর্নামেন্টে তিনি মোট ১৮টি সেভ করেন। উল্লেখ্য, ৪০ বা তার বেশি বয়সে এক বিশ্বকাপে এর চেয়ে বেশি সেভ করার রেকর্ড রয়েছে কেবল ইংল্যান্ডের পিটার শিলটন (১৯৯০ সালে ২৮টি) এবং ইটালির দিনো জফের (১৯৮২ সালে ২৭টি)।
আরো পড়ুন: Kolkata Derby: ডার্বির অনলাইন টিকিট স্ক্যানে সমস্যা! তাহলে কী করতে হবে সমর্থকদের
ম্যাচ শেষে মেসি ও ভোজিনহার মধ্যে হওয়া সৌহার্দ্য বিনিময় বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মন জয় করে নেয়। সেই সময় এলএম১০ ভোজিনহাকে জড়িয়ে ধরে বলেছিলেন, “তুমি অসাধারণ। তোমার জন্য তোমার দেশের গর্বিত হওয়া উচিত।”
প্রচারের আলোর বাইরে (Lionel Messi)
সবচেয়ে বড় কথা হলো, আর্জেন্তিনীয় মহাতারকা নিজে কখনো এই মহৎ কাজের কথা প্রচার করেননি। সম্পূর্ণ নীরবে এবং ক্যামেরার আড়ালেই ভোজিনহার পরিবারকে সাহায্য করেছিলেন তিনি। ফাইনালে আর্জেন্টিনার হারের পরই প্রথম এই ঘটনার কথা প্রকাশ্যে আসে। মাঠের জাদুকর মেসি কেন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করেন, এই ঘটনা তারই এক উজ্জ্বল ও অনুপ্রেরণামূলক নিদর্শন।



