Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল মাঠে বন্ধুত্বের গল্প নতুন কিছু নয়, তবে প্যালেস্টাইনের জাইদ কুনবার এবং মহম্মদ রশিদের গল্পটি সম্পূর্ণ আলাদা (East Bengal AFC)। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রিলিমিনারি রাউন্ডে মুখোমুখি হতে চলেছে ভারতের ইস্টবেঙ্গল এফসি এবং কুয়েতের আল আরাবি স্পোর্টস ক্লাব। আর এই ম্যাচটিই বন্ধু থেকে দুই লড়াকু ফুটবলারকে দাঁড় করিয়ে দিয়েছে একে অপরের প্রতিপক্ষ হিসেবে।
প্যালেস্টাইনের সেই বিভীষিকাময় স্মৃতি (East Bengal AFC)
এই দুই ফুটবলারের বন্ধুত্বের ভিত্তি রচিত হয়েছিল ২০২৩ সালের প্যালেস্টাইন লিগ কাপ বা আবু আম্মার কাপের ফাইনালে। ফয়জল আল-হুসেইনি স্টেডিয়ামে জাবাল আল-মুকাবের এবং মারকাজ বালাতা-র মধ্যকার সেই ফাইনাল ম্যাচটি তাদের জীবনে এক চিরস্থায়ী আতঙ্কের স্মৃতি। খেলা চলাকালীন হঠাৎই ইজরায়েলি বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসে গোটা স্টেডিয়ামে ত্রাহি ত্রাহি রব ওঠে।
মৃত্যুর মুখ থেকে ফিরে ট্রফি জয় (East Bengal AFC)
শ্বাস বন্ধ হয়ে যাওয়া সেই দুঃসহ পরিস্থিতিতে শিশু থেকে শুরু করে খেলোয়াড়—সবাই প্রাণ বাঁচাতে দিকবিদিক ছুটতে শুরু করেন। জাবাল আল-মুকাবেরের হয়ে খেলা রশিদ ও জাইদও সেই ভয়ঙ্কর শ্বাসকষ্টের শিকার হন। তবে সমস্ত প্রতিকূলতা ও মৃত্যুর ভয়কে জয় করে তারা সেদিন মাঠে ফিরেছিলেন এবং জাইদ কুনবারের একমাত্র জয়সূচক গোলে জাবাল আল-মুকাবের চ্যাম্পিয়নের ট্রফি উঁচিয়ে ধরেছিল।
আরও পড়ুন: Mohun Bagan Practice: সোমবার কি খেলবেন জেমি-মিগুয়েল? কী বললেন কোচ?
কলকাতার মাঠে নতুন পেশাদার যুদ্ধ (East Bengal AFC)
একসময় যারা একই জার্সি গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করেছিলেন (East Bengal AFC), আজ ভাগ্যের ফেরে তারাই দুই শিবিরে বিভক্ত। ইস্টবেঙ্গলের মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ সেনাপতি এখন মহম্মদ রশিদ, অন্যদিকে আল আরাবি-র হয়ে খেলছেন জাইদ কুনবার। প্যালেস্টাইনের সেই ভয়াবহ রাতের স্মৃতি বুকে নিয়ে কলকাতার বাইপাসের ধারে ফুটবল নামক এক নতুন যুদ্ধের জন্য প্রস্তুত এই দুই অভিন্নহৃদয় বন্ধু।



