Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের মাটিতে এবার উপস্থিত হতে চলেছেন (Lionel Messi) ফুটবল মহাতারকা লিওনেল মেসি। শনিবার গভীর রাতে তিনি কলকাতা পৌঁছাবেন। শুধু কলকাতাই নয়, মেসি হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লিতেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। দিল্লিতে তাঁর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
কলকাতায় মেসি (Lionel Messi)
মেসির সঙ্গে তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রডরিগো ডি’পলও (Lionel Messi) আসার কথা ছিল। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুয়ারেজ ও ডি’পল মুম্বইয়ের অনুষ্ঠানে অংশ নেবেন, কলকাতার অনুষ্ঠানে নয়। কলকাতায় মেসি শনিবার রাত দেড়টায় পৌঁছাবেন। সরাসরি হোটেলে গিয়ে তিনি বিশ্রাম নেবেন। আগামীকাল সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত রয়েছে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা অনুষ্ঠান। সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত মেসি নিজেই উদ্বোধন করবেন তাঁর মূর্তির। এরপর তিনি যুবভারতীতে অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে উপস্থিত থাকবেন শহরের প্রখ্যাত তারকা শাহরুখ খান। বেলা ১২টার দিকে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এরপর দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সেভেন-এ-সাইড ফুটবল ম্যাচ (Lionel Messi)
কলকাতার পর মেসি দুপুর ২টার দিকে হায়দরাবাদের (Lionel Messi) উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যা ৭টার দিকে তিনি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত হবেন। সেখানে সেভেন-এ-সাইড ফুটবল ম্যাচ খেলার পাশাপাশি একটি সঙ্গীতানুষ্ঠানও হবে, যেখানে তাঁকে সম্মান জানানো হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
প্যাডেল কাপে অংশ
মেসি এরপর মুম্বই যাবেন। ১৪ ডিসেম্বর দুপুর ৩টা ৩০ মিনিটে তিনি ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল কাপে অংশ নেবেন। বিকেল ৪টা থেকে সেলিব্রিটি ম্যাচ এবং বিকেল ৫টা থেকে ওয়াংখেড়েতে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর সোমবার দিল্লিতে মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুর ১টা ৩০ মিনিট থেকে অরুণ জেটলি স্টেডিয়ামে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে।

টিকিটের দাম
কলকাতা, মুম্বই ও দিল্লি ভিত্তিক অনুষ্ঠানের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। কলকাতার জন্য সর্বনিম্ন টিকিট মূল্য ৪,৫০০ টাকা, মুম্বইয়ে সর্বনিম্ন টিকিট ৮,২৫০ টাকা।
আরও পড়ুন: Debangshu Bhattacharya: ‘খেলা হবে’–র স্রষ্টার ফের প্রত্যাবর্তন, ভাইরাল দেবাংশুর নতুন রাজনৈতিক গান!
কলকাতার মেসি ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে খেলবেন ব্যারেটো। মেসি নিজে খেলবেন না। তবে মাঠে থাকবেন মোহনবাগান অলস্টার এবং ডায়মন্ড হারবার অলস্টাররা। মোহনবাগানের হয়ে খেলবেন সংগ্রাম মুখার্জি, শিল্টন পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বাসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস। দলের কোচ মানস ভট্টাচার্য। ম্যাচ হবে ১৫ মিনিটের দুই অর্ধ, ৫ মিনিট বিরতি থাকবে।


