Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যরাতে শহরে নামেন ফুটবলের জাদুকর। ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর সূচনা হচ্ছে আজ সকালের কলকাতায় (Lionel Messi)।
শুরু মেসি ম্যানিয়া (Lionel Messi)
১৩ ডিসেম্বর শনিবারের শীতের সকাল অন্যান্য সকালের থেকে যেন একদমই অন্যরকম। উন্মাদনার পারদ বেড়ে চলেছে কাল মধ্যরাত থেকেই। আর সেটা হবে নাই বা কেন? মধ্যরাতে শহরে এসে পৌঁছেছেন ফুটবলের রাজপুত্র, গতবারের বিশ্বকাপজয়ী তারকা মেসি (Lionel Messi)।
অন্য সময় যেখানে যুবভারতীতে দ্বৈরথ দেখা যায় দুই দলের আজ সেখানে সবাই যেন এক হয়ে গিয়েছে। আজ সবারই জার্সির রং নীল সাদা। আর অন্যান্য অফিস থাকলে স্টেশন থেকে গন্তব্য হয় একেক জনের একেক দিকে তবে আজ যেন বেশিরভাগের গন্তব্য সল্টলেক স্টেডিয়াম। একবার ফুটবল রাজপুত্রকে চোখের সামনে দেখার জন্য। কলকাতা ডার্বি ছাড়া সচরাচর এই ছবিটা দেখা যায়না। বিধাননগর স্টেশনে নেমেই স্টেডিয়াম-স্টেডিয়াম করে হাঁক শোনা যাচ্ছে।
যুবভারতীতে লিও মেসি তাঁর ভক্তদের সঙ্গে দেখা করবেন সকাল ১০.৩০ নাগাদ। তারপর একাধিক অনুষ্ঠান রয়েছে। কিন্তু ভক্তরা ভিড় করতে শুরু করে দিয়েছেন সকাল থেকেই। প্রায় ৭টা থেকে যুবভারতী স্টেডিয়ামে লম্বা লাইন। ফ্রি-সিটিং হওয়ার কারণে সামনে বসে মেসিকে দেখার সুযোগ কেউই হাতছাড়া করতে চাইছেন না। যতটা চাক্ষুষ দেখা যায় বিশ্বকাপজয়ী মেসিকে। প্রায় সবার হাতেই আর্জেন্টিনার জার্সি আবার কারোর হাতে রয়েছে ভারতের পতাকা।

১৪ বছর পর আবার মেসিকে দেখার জন্য বিমানবন্দরে রাত জাগলেন তাঁর ভক্তরা। তিঁনি এসে নামলেন মধ্যরাতে। মেসির এক ঝলক পেতে বিমানবন্দরের বাইরে কাতারে কাতারে মানুষ অপেক্ষা করছিল। মেসি বেরোনো মাত্র ভিড় উপচে পড়ে। ভক্তদের বিমানবন্দরে যাওয়া সার্থক। ১৪ বছর আগে বিমানবন্দরে সমর্থকরা হতাশ হলেও এইবার তার অন্যথা ঘটলো। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়েই বেরোন আর্জেন্টাইন তারকা। বিলাসবহুল গাড়ির প্রথম সিটে বসে হাসিমুখেই বিমানবন্দর ছাড়েন মেসি।

আরও পড়ুন: Sensex and Nifty50: শেষ ট্রেডিং সেশনে পয়েন্ট বাড়ল সেনসেক্স ও নিফটি৫০-র
সকালে বাইপাসের ধারের হোটেলে মেসির সঙ্গে স্পনসরদের অনুষ্ঠান। সেখান থেকেই ভার্চুয়ালি লেকটাউনে নিজের ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করার কথা মেসির। তার পরেই তিনি চলে আসবেন যুবভারতীতে। সেখানে তাঁর সঙ্গে দেখা হবে শাহরুখ ‘কিং’ খানের। দুপুর বারোটা নাগাদ আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে মাঠে তখন চাঁদের হাট। প্রথমে ঠিক ছিল, মেসি হুডখোলা গাড়িতে মাঠ প্রদক্ষিণ করবেন। যা জানা যাচ্ছে, মেসির টিমের পক্ষ থেকে বলা হয়েছে, গাড়িতে নয়, কিংবদন্তি হেঁটে মাঠ ঘুরতে চান। ভক্তদের আবেগের সঙ্গে ভাগ করে নিতে চান এই আবেগের মুহূর্ত। ফুটবল ম্যাজিশিয়ানের পাশাপাশি থাকবেন দুই আর্জেন্টাইন তারকা লুই সুয়ারেজ এবং রডরিগো ডি পল। সবশেষে বলাই যায় মেসি জ্বরে কাবু শহর কলকতা (Lionel Messi)।


