Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইতিহাসের খাতায় নাম লিখলেন মেসি। নয়া মাইলফলক ছুঁয়ে এলিট তালিকায় যোগ দিলেন রোনাল্ডোকে (Lionel Messi)।
মেসির নয়া কীর্তি (Lionel Messi)
বয়স শুধুমাত্র যেন একটা সংখ্যা মাত্র। আজ বল পায়ে দাপট দেখিয়ে চলেছেন লিওনেল মেসি। এবার আরও একটি মাইলস্টোন নিজের নামে করলেন লিওনেল মেসি। ফুটবল জীবনে করে ফেললেন ৯০০ তম গোল। দলের একমাত্র তিনিই গোল করেন কিন্তু মিয়ামির ছিটকে যাওয়া আটকাতে পারেননি এই আর্জেন্টাইন তারকা (Lionel Messi)।
অ্যাওয়ে গোলের পরিসংখ্যানে বিদায় নিতে হলো ইন্টার মিয়ামিকে। ম্যাচ শুরুর সাত মিনিট পরেই এই নতুন পালক নিজের মুকুটে যোগ করে ফেলেন মেসি। প্রথম হাফেই দলকে এগিয়ে দেওয়ার কাজটা দক্ষতার সাথে করে দেন তিনি। কিন্তু ৭৪ মিনিটে ক্রিশ্চিয়ান এসপিনোজার গোলে সমতা ফেরায় বিপক্ষ। আর অ্যাওয়ে গোলের ভিত্তিতে কোয়ার্টার ফাইনালে চলে যায় ন্যাশভিলে।

মেসির গোল করার পরেই সেলিব্রেশন শুরু দেখা যায় মিয়ামি শিবিরে। একদিকে মেসির মাইলস্টোন ছোঁয়ার আনন্দ আর কিছুটা হলেও জয়ের হাতছানি। কিন্তু শেষ পর্যন্ত গল্পের চিত্রনাট্যে পরিবর্তন আসে। এবং বিদায় নিতে হয় মেসির দলকে। ২০২৩ সালে ফ্লোরিডায় যাওয়ার পর ৮১তম গোল করে ফেললেন মেসি। বার্সেলোনার হয়ে ৬৭২ গোল, প্যারিস সাঁজার হয়ে করেন ৩২ গোল। আর্জেন্টিনার হয়ে তাঁর গোল সংখ্যা ১১৫ (Lionel Messi)।

আরও পড়ুন: BJP Second Candidate List: বঙ্গ বিজেপির তারকা প্রার্থী কারা? হেভিওয়েট প্রার্থী কোন কেন্দ্রে?
২১ বছর আগে পেশাদার ফুটবলে প্রথম গোল করেন লিও। ২০০৫ সালে অ্যালবাসেতের বিরুদ্ধে ২-০ গোলে জেতে বার্সেলোনা। সেই ম্যাচেই ১৭ বছরের মেসির পায়ে গোল করে দল। তখন থেকেই নজর করেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর আজ ২০২৬-এ এসে ৯০০ তাঁর গোল সংখ্যা। তবে সার্বিক গোলের দিক থেকে এখনও অনেকটাই পিছিয়ে সিআর সেভেন তথা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে। তাঁর গোল সংখ্যা ৯৬৫।
মেসির এই নয়া কীর্তি সম্বন্ধে ময়ামির কোচ এবং প্রাক্তন সতীর্থ জেভিয়ার মাসচেরানো বলেন, ‘আমি ওর বেশিরভাগ গোল দেখার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। অনেক কাছে থেকে দেখেছি। ৯০০ গোল করা সহজ নয়। অবাক করার মতো সংখ্যা। সেই কারণেই লিও এই জায়গায় (Lionel Messi)।’


