Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাড়ল মেসি-সুয়ারেজ জুটির মেয়াদ। মেসির সঙ্গে জুটিতে খেলতে দেখা যাবে লুইস সুয়ারেজকে (Luis Suarez)।
জুটি ভাঙছে না মেসি-সুয়ারেজের (Luis Suarez)
মেসির তিন দিনের ভারত সফরকে ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সেই তিন দিনের সফরে ভক্তদের মন জয় করে নিয়েছেন লিওনেল মেসি। তাঁকে এক ঝলক দেখার আশায় মাঠ ভড়িয়েছিলেন ফুটবলপ্রেমীরা। শুধু মেই নয় সঙ্গে ছিলেন তাঁর আরও দুই তারকা সতীর্থ রদ্রিগো দে পল ও লুইস সুয়ারেজ। এবার ক্লাব ফুটবলে একসাথে খেলতে দেখা যাবে আরও এক বছর। ইন্টার মায়ামির সঙ্গে এক বছরের জন্য চুক্তিতে সই করলেন সুয়ারেজ। এই তারকা স্ট্রাইকার ২০২৬ সালেও খেলবেন বর্তমান MLS চ্যাম্পিয়ন ইন্টার মায়ামির হয়েই। অন্য দিকে বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে ইউরোপিয়ান ফুটবলে ফিরতে চান ৪১ বছর বয়সি ব্রাজ়িলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা (Luis Suarez)।
ইন্টার মায়ামিতে ২০২৪ সালে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। ওই মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫টি গোল করেছিলেন তিনি। গত মরশুমেও ভাল ছন্দে ছিলেন এই তারকা স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০টি ম্যাচ খেলে করেছেন ১৭টি গোল ও অ্যাসিস্ট। তবে মরশুমের শেষ দিকে সেভাবে ছন্দে পাওয়া যায়নি তাঁকে। তবে সুয়ারেজের সাথে আরও এক বছর চুক্তি বাড়িয়ে তাঁর উপরই ভরসা রাখলো ক্লাব। জোর্দি আলবা, সের্গিও বুস্কেটসরা অবসর নিলেও সেই পথে হাঁটেননি সুয়ারেজ।

এর পাশাপাশি চর্চায় রয়েছেন ৪১ বছর বয়সি ব্রাজ়িলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন তিনি। ২০২৪-এ চেলসি ছাড়ার পর এতদিন খেলতেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে-র হয়ে। তবে এখন তাঁর পাখির চোখ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলা। সেই কারণেই ২০২৬ সালের আগে ফিরতে চাইছেন ইউরোপিয়ান ফুটবলে। এর ফলে অনিশ্চিয়তা তৈরির ফলে সিলভার সঙ্গে চুক্তি ছিন্ন করল ফ্লুমিনেন্স। এখন দেখার জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ইউরোপের কোনও ক্লাব তাঁকে নিতে আগ্রহ দেখায় (Luis Suarez)।


