Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শারদোৎসব মানেই নতুন জামাকাপড়, (Mallika Banerjee) সাজগোজ, আর তারকারা কে কী পরছেন, তা নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। অভিনেত্রী মল্লিকা ব্যানার্জির অষ্টমীর পরিকল্পনাও এবার বেশ অভিনব ও আকর্ষণীয়। এবারে তিনি সাজে আনছেন নতুনত্ব, রঙে আনছেন নিজস্বতার ছোঁয়া। সম্প্রতি ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। কেমন লুকে ধরা দেবেন অভিনেত্রী? অষ্টমীতে কার সাথে ঘুরবেন ? রুদ্রর কাছে থেকে কী উপহার পেলেন তিনি? নানান কথা শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।
অষ্টমীর লুক (Mallika Banerjee)
অষ্টমীর সকালের জন্য মল্লিকা ব্যানার্জি (Mallika Banerjee) বেছে নিয়েছেন লাল রঙের একটি শাড়ি, যা সাধারণত অনেকেই বিকেলের জন্য রাখেন। তিনি জানালেন, ‘‘সবাই লাল পাড় সাদা শাড়ি পরে অষ্টমীর সকালে, আমি ভাবলাম একটু আলাদা কিছু হোক।’’ তবে বিকেলেও তাঁর সাজ কম গর্জিয়াস নয়। মল্লিকা জানিয়েছেন, ‘‘ বিকেলের জন্য আমি একটি সুন্দর, গর্জিয়াস শাড়ি কিনেছি, সেটাই পরব।’’
পরিকল্পিত সাজ (Mallika Banerjee)
এদিকে, মল্লিকার (Mallika Banerjee) সঙ্গী রুদ্রর সাজও যথেষ্ট পরিকল্পিত। পুজোর সময় পাজামা-পাঞ্জাবির দিকেই ঝোঁক রুদ্রর, আর সেটি মাথায় রেখেই মল্লিকা তাঁর জন্য কিনে দিয়েছেন পাঞ্জাবি ধুতি। তবে, নিয়মিত কাজের জন্য রুদ্রকে ফরমাল পোশাকে বেশি দেখা যায়, তাই সেখানেও মল্লিকার নজর। তিনি কিনে দিয়েছেন ফরম্যাল শার্ট-প্যান্ট ,যাতে রুদ্রর রোজকার প্রয়োজনে তা কাজে লাগে।
সাজে রংমিলান্তি
রংমিলান্তি কি হবে না তাঁদের পুজোর সাজে? মল্লিকার উত্তর, ‘‘ রংমিলান্তি না হলে চলবে,মন মিলান্তি থাকলেই চলবে।” তাঁর এই দৃষ্টিভঙ্গিই যেন আরও একবার প্রমাণ করে দিল, তাঁরা শুধু পরনে নয়, মনেও মিলিয়ে চলেন।
মূল্যবান বেশি
মল্লিকা ব্যানার্জির (Mallika Banerjee) দশমীর সাজেও থাকবে চমক। মল্লিকা জানালেন, সেইদিন তিনি পরবেন ঐতিহ্যবাহী লাল পাড় সাদা শাড়ি, সঙ্গে থাকবে সোনার গয়না , যা তাঁর বিশেষ প্রিয়। তবে এবারের সাজের মধ্যে আছে একটা বড় চমক। অন্যান্য বছরে তাঁর হাতে দেখা যেত শুধুমাত্র সোনার চুড়ি। এবার সেই চুড়ির সঙ্গে থাকবে শাখা পলা, যেটিকে মল্লিকা সবচেয়ে বেশি মূল্যবান বলে মনে করেন।
পরিবারের ছোঁয়া
এই শারদোৎসবে অভিনেত্রীর সাজে রয়েছে পরিবারের ছোঁয়া। মা ও শাশুড়িমা দু’জনেই তাঁকে উপহার দিয়েছেন শাড়ি। তবে রুদ্রও পিছিয়ে নেই। মল্লিকার কথায়, ‘‘এই পুজোয় সবচেয়ে বেশি শাড়ি রুদ্রই দিয়েছে।’’
আরও পড়ুন: CM Mamata Banerjee: মহাষ্টমীতে মুখ্যমন্ত্রীর উপহার, সোশাল মিডিয়ায় ‘বিশ্বসেরা বাংলা’র গান
সাজগোজে রং না মেলালেও, মনের বন্ধনে এই জুটি নিঃসন্দেহে অন্যতম। এবারের অষ্টমীতে তাই পর্দার বাইরেও মল্লিকা-রুদ্র জুটি দর্শকদের নজর কাড়বে, তা বলাই বাহুল্য। অভিনেত্রী মল্লিকার মেয়ে গরিমাও আসছে পুজোতে। গরিমাকে আনতে এয়ারপোর্টে যাবেন মল্লিকা ও রুদ্র।


