Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে এবার আরও তৎপরতা (Chorbangan Tragedy)। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং কার কোথায় গাফিলতি ছিল, তা নির্ধারণে গঠিত ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল বা SIT ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। সেই তদন্তের অগ্রগতি পর্যালোচনা করতেই এবার রাইটার্স বিল্ডিংয়ে বৈঠকে বসলেন সিটের প্রধান-সহ অন্যান্য সদস্যরা।
ঘটনাস্থল থেকে ফরেনসিক পরীক্ষা, থ্রিডি স্ক্যানিং (Chorbangan Tragedy)
তদন্তের শুরুতেই ঘটনাস্থলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর, একাদশীর দিন চোরবাগানের মণ্ডপে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন সিটের প্রধান। চলে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফরেনসিক পরীক্ষা এবং থ্রিডি স্ক্যানিং। মণ্ডপের কাঠামো, প্রবেশ ও বেরনোর পথ এবং ভিড়ের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।
‘মণ্ডপ ভেঙে পড়ছে’—ঘোষণাই কি বড় সূত্র? (Chorbangan Tragedy)
তদন্তে বিশেষ নজরে রয়েছে ঘটনার সময়কার একটি ঘোষণা—‘মণ্ডপ ভেঙে পড়ছে’। এই ঘোষণা ঠিক কখন করা হয়েছিল, সেই মুহূর্তে মণ্ডপের ভিতরে ও বাইরে কী পরিস্থিতি ছিল এবং কারও নির্দেশে ওই ঘোষণা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত ঘোষক সেন্টুকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করা হয়েছে।
রাইটার্সের বৈঠকে পরবর্তী পদক্ষেপের রূপরেখা (Chorbangan Tragedy)
ঘটনাস্থল পরিদর্শন, পুনর্নির্মাণ এবং বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহের পর এবার রাইটার্স বিল্ডিংয়ের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৈঠকে জাভেদ শামিম-সহ তদন্তকারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত হাতে আসা তথ্য, বাকি থাকা তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Bank Fraud: নিয়মমাফিক লেনদেনের আড়ালে কোটি কোটি টাকা উধাও! সেন্ট্রাল ব্যাঙ্কে চাঞ্চল্যকর কাণ্ড
কার গাফিলতি, তদন্তেই মিলবে উত্তর
ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা যথাযথ ছিল কি না, প্রবেশ-বাহিরের পথ পর্যাপ্ত ছিল কি না, আলো ও নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, মণ্ডপের কাঠামোগত কোনও ত্রুটি ছিল কি না—সবই তদন্তের আওতায়। পাশাপাশি পুলিশের ভূমিকা এবং পুজো কমিটির কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।



