Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গত সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে অবিরাম বৃষ্টিপাত (Mamata Banerjee) এবং নিম্নচাপের কারণে সৃষ্টি হওয়া বন্যা, ভূমিধস ও বিভিন্ন অবকাঠামোগত ক্ষতির কারণে এলাকায় ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। বহু এলাকা এখনও স্বাভাবিক জীবনে ফেরেনি। এই পরিস্থিতিতে রবিবার আবারও উত্তরবঙ্গের পথে রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুরের পরিদর্শন (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী সরাসরি কলকাতা থেকে বাগডোগরায় (Mamata Banerjee) পৌঁছে সেখান থেকে হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে দুপুরের পরিদর্শনে যাবেন বলে জানা গেছে। হাসিমারার নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে তিনি আলিপুরদুয়ার জেলার বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও রিভিউ মিটিং করবেন। বন্যার ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও রয়েছে। সোমবার মিরিক সফরের সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রীর।
বন্যার পরিস্থিতি পরিদর্শন (Mamata Banerjee)
গত ৮ অক্টোবর প্রথম বারের মতো বন্যার পরিস্থিতি পরিদর্শনে (Mamata Banerjee) উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কার্নিভাল শেষ হতেই দ্রুত সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। সেই সময় তিনি বন্যায় বিধ্বস্ত এলাকায় দ্রুত উদ্ধার কাজ ও মেরামতের কাজের তদারকি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্যার ফলে ব্রিজ ভেঙে পড়েছে, সড়ক ধসে গেছে, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনজীবনে ব্যাপক বাধা সৃষ্টি হয়েছে। একাধিক প্রাণহানির খবরও পাওয়া গেছে। এইসব পরিস্থিতি বিবেচনা করে মুখ্যমন্ত্রী আবারও সরাসরি এসে পরিস্থিতি খতিয়ে দেখতে চলেছেন। বন্যা পরবর্তী অবস্থা, রাস্তা মেরামতের কাজ, উদ্ধার অভিযান কতদূর এগিয়েছে, এসব বিষয়ে তিনি বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন।
আরও পড়ুন: Japan Epidemic: সকলের মুখে মাস্ক, বন্ধ স্কুল, তবে কি আবার মহামারি?
বন্যার সময়েই উত্তরবঙ্গের পুজো কার্নিভাল অনুষ্ঠিত হলেও তখন যেতে পারেননি মুখ্যমন্ত্রী। সেই নিয়ে বিরোধীরা রাজনৈতিক আক্রমণও করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগের জবাবে জানিয়েছিলেন, দুর্যোগের সময় উদ্ধারকাজে অন্তত ৪৮ ঘণ্টা সময় দিতে হয়। সেই সময় সেখানে পুজো অনুষ্ঠানের জন্য আসা ভিড় থাকায়, তৎকালীন পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হতো। ভিআইপি ভ্রমণ এবং উদ্ধারকাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতো। তাই তিনি ঠিক সময়মতো দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন।


