Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: বাম সরকারের শেষের দিকে সংখ্যালঘুদের মতোই দীর্ঘদিনের বামেদের অন্যতম ভোট ব্যাঙ্ক ছিল মতুয়া সম্প্রদায়(Matua Hunger Strike)। তবে সেই সময় থেকেই তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে মতুয়াদের মধ্যে নিজেদের রাজনৈতিক প্রভাব বাড়াতে শুরু করে। ২০১১ সালের নির্বাচনে সিপিআইএম নেতা ও তৎকালীন মন্ত্রী গৌতম দেব চেষ্টা করেছিলেন মতুয়া সম্প্রদায়কে ধরে রাখতে, কিন্তু প্রবল ‘পরিবর্তনের’ হাওয়ায় তা সম্ভব হয়নি।
ঠাকুরনগরে নাগরিকত্ব ইস্যুতে উত্তাল রাজনীতি(Matua Hunger Strike)
২০১৯ সালের লোকসভা নির্বাচনে দেখা গেল নতুন সমীকরণ—তৃণমূল থেকে সরে গিয়ে মতুয়া ভোটের বড় অংশ গিয়েছিল বিজেপির দিকে। বনগাঁ ও রানাঘাটের মতো মতুয়া অধ্যুষিত এলাকা থেকে সাংসদ পায় পদ্ম শিবির। ২০২১-এর বিধানসভা নির্বাচনেও মতুয়া অধ্যুষিত(Matua Hunger Strike) বেশ কিছু আসনে ভালো ফল করে বিজেপি।২০২৪-এর লোকসভা নির্বাচনে সেই ধারা বজায় থাকে। ঠাকুরনগরে সভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দেন দ্রুত নাগরিকত্ব দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। ইতিমধ্যেই চালু হয়েছে সিএএ ক্যাম্পও।
মতুয়াদের অনশনের পিছনে তৃণমূলের মদত!(Matua Hunger Strike)
এই আবহে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা “SIR” এর কাজ শুরু হতেই মতুয়া সম্প্রদায়ের একাংশ আমরণ অনশন(Matua Hunger Strike) শুরু করেন। কোনও কোনও মহলের মতে এর পিছনে রয়েছে তৃণমূলের মদত। পিছিয়ে থাকলো না সিপিআইএম ও কংগ্রেসও। রাজনৈতিক ঝান্ডা ছাড়া আন্দোলনকে সংহতি জানাতে ঠাকুরনগরে আলাদা আলাদা করে হাজির হন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অন্যদিকে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা দেখা করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরির সঙ্গেও।
আরও পড়ুন: Maldaha: মালদহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: পুড়ে ছাই বেশ কয়েকটি বাড়ি
মতুয়াদের নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
যদিও ঠাকুরনগরের এই অনশনকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি সাংসদ, ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। তিনি আশ্বস্ত করেছেন কারুর নাম বাদ যাবে না তালিকা থেকে। সব মিলিয়ে নাগরিকত্ব ও স্যার ইস্যুতে জমজমাট ঠাকুরবাড়ির রাজনীতি, তবে মতুয়াদের নাগরিকত্বের সমস্যা কবে মিটবে তা নিয়ে ধোঁয়াশা এখনও জারি।
আরও পড়ুন: Partha Chatterjee: জেল থেকে বেরিয়ে আবেগতাড়িত পার্থ: অনুগামীদের আবেগে ভাসলেন প্রাক্তন মন্ত্রী


