Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: “নির্বাচন কমিশন সব সময় থাকবে না (Mamata Banerjee)৷ আমরা থাকব৷ আসুন একসঙ্গে মিলে মিশে কাজ করি।”-কলকাতার বহুতলের আবাসিকদের এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভার্চুয়ালি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
বুধবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শহরের বিভিন্ন বহুতল (Mamata Banerjee) আবাসনের পরিচালন কর্তা-ব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। কাউন্সিলররা ছাড়াও এই বৈঠকে কলকাতার বিধায়করাও ছিলেন। সূত্রের খবর, এই বৈঠকে আবাসনের প্রতিনিধিদের সামনে মুর্শিদাবাদ থেকে ভার্চুয়ালি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, বিভিন্ন আবাসনে আলাদা করে সেখানকার বাসিন্দাদের জন্য ভোটগ্রহণ কেন্দ্র করা হবে। এদিন বহুতলের আবাসিকদের মুখ্যমন্ত্রী বলেন আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখুন কোনও বিপদ হবে না আপনাদের।

পাশে থাকার বার্তা (Mamata Banerjee)
শহরে নিত্যনতুন হাইরাইজ (Mamata Banerjee) বিল্ডিং হচ্ছে। বহুতল আবাসনে নতুন বাসিন্দা আসছেন। কেউ শহরের বাইরে থেকে কেউ আবার ভিনরাজ্য থেকেও। এই পরিস্থিতিতে বিভিন্ন আবাসনে কোথায় কী প্রয়োজন, তাঁদের কী সমস্যা, দাবি-দাওয়া, সবটাই শুনতে এই বৈঠক ডাকেন মেয়র। দেওয়া হবে তাঁদের পাশে থাকার বার্তাও।
আরও পড়ুন: T 20 Squad: দক্ষিণ আফ্রিকা সিরিজের টি-টোয়েন্টি দল ঘোষণা করল ভারত
এদিন মাঝারি থেকে বড় সব ধরনের বহুতলের পরিচালন সমিতির প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, এই সভার উপলক্ষ্য এক, কিন্তু লক্ষ্য অন্য। শহরের বেশিরভাগ আবাসনে অবাঙালি জনগোষ্ঠীর বসবাস বেশি। বিগত বিভিন্ন ভোটের পর্যবেক্ষণে দেখা গিয়েছে, আবাসনের ভোটারদের ভোট তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়েছে। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে তাঁদের মন পেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


