Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: বারুইপুরের ঘটনার প্রতিবাদে বুধবার (Mamata Banerjee) মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। পুলিশ মিছিলের অনুমতি না দেওয়ায় মঙ্গলবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আজই শুনানির সম্ভাবনা।
হাইকোর্টের দ্বারস্থ মমতা (Mamata Banerjee)
বারুইপুরের ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামতে চেয়ে এবার (Mamata Banerjee) কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার প্রতিবাদে সোমবার বাড়ির সামনের রাস্তায় মোমবাতি হাতে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে মমতা ছাড়াও ছিলেন সাংসদ প্রতীমা মন্ডল, সাংসদ ডেরেক ও’ব্রায়ান, বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় সহ অনেক। প্রথমে বাড়ির সামনে সেই মিছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আটকালেও বাধা টপকে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও যান তৃণমূল নেত্রী।
আরও পড়ুন: Virginpur: হাসি, রহস্য আর অদ্ভুত সব চরিত্রে ভরপুর নতুন সিরিজ ‘ভার্জিনপুর’, মুখ খুললেন কলাকুশলীরা
এবার আরও বড় আকারে বারুইপুরের ঘটনার প্রতিবাদ করতে বুধবার মিছিল করার আবেদন জানিয়ে মঙ্গলবার হাইকোর্টে আবেদন করল তৃণমূল। পুলিশ ওই মিছিলের জন্য অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ কালীঘাট তৃণমূলের। এই আবেদন করে মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য্যর দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য্য। আজই এই মামলার শুনানির সম্ভাবনা। তবে বুধবার এই মিছিল ঠিক কোথা থেকে কত অবধি হবে, তা স্পষ্ট নয়।


