Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্ঠানের মূল আবহ ছিল ব্যবসায়ীদের নিয়ে আলোচনা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুধবার রাজ্যের ব্যবসায়ীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনেই একাধিক বার্তা দেন মমতা। ব্যবসায়ীদের সুবিধার্থে ‘পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’ গঠনের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে মুখ্যমন্ত্রী বললেন কোন ওষুধে তিনি দুষ্টুমি সারান(Mamata)।
মুখ্যমন্ত্রীর ‘দুষ্টু – মিষ্টি মেডিসিন’ (Mamata)
সরকারি কাজ শেষ করে পোর্টালে আপলোড করতে বলার পাশাপাশি কেন্দ্রের বকেয়া টাকা নিয়েও ক্ষোভ উগরে দেন মমতা। রাজ্যে বনধ নিয়ে ব্যবস্থার কথা বলার পাশাপাশি তিনি বলেন তাঁর দুষ্টুমির দাওয়াইয়ের কথা। বললেন, আমাদের যদি কেউ দুষ্টুমি করে আমিও তাকে দুষ্টু – মিষ্টি মেডিসিন দিয়ে প্রবলেম টা সলভ করে দিই।
আরও পড়ুন: Iran: সামুদ্রিক সহযোগিতা বাড়ানোই লক্ষ্য: ইরানের চাবাহার বন্দরে প্রথম ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ
মেসি কনসার্ট ও অরূপ বিশ্বাসের ইস্তফা (Mamata)
মেসি কনসার্ট নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই রাজ্যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের অব্যাহতি চাওয়ার বিষয়টি মেনে নিয়েছেন মমতা। অরূপের ইস্তফাপত্র গ্রহণ করেছেন তিনি। মেসির অনুষ্ঠানে কিংবদন্তী ফুটবলারের পাশে থেকে প্রবল সমালোচনার মুখোমুখি হন অরূপ বিশ্বাস। এমনকি ঘটনার জন্য তাঁকেই সরাসরি দায়ী করা হয় বিভিন্ন মহলে। ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট সামনে আসার পরই পদত্যাগ করেন অরূপ। ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে শোকজ করা হয়েছে
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে।



