Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইপিএলের পর তিনি আইপিএলেও বিনিয়োগ করতে চান ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার (Manchester United)।
আরসিবি কেনার দৌড়ে ম্যান ইউয়ের মালিক (Manchester United)
২০২৫ সালে বিরাট কোহলি প্রথম আইপিএল জেতেন আরসিবি-র হয়ে। অন্যদিকে ২০২৪-২৫ পরপর দুই বছর মেয়েদের প্রিমিয়ার লিগ যেতে আরসিবি। সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিক্রি হওয়া যে প্রায় নিশ্চিত হয়ে ছিল। তবে এবার জানা যাচ্ছে আরসিবি কিনতে আগ্রহ প্রকাশ করা বিপুল দাম দিতে চান ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আব্রাম গ্লেজার (Manchester United)।
আরসিবি কেনার জন্য ১.৮ বিলিয়ন ডলার বা প্রায় ১৬,৩০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন গ্লেজার। তবে দরপত্র দেওয়া হয়েছে গ্লেজার পরিবারের মূল ব্যবসা ল্যান্সার ক্যাপিটালের নামে। সূত্রের হবার অনুযায়ী দরপত্রের দিক থেকে তাঁরাই এগিয়ে আছেন বাকিদের থেকে। আগ্রহী ক্রেতাদের মধ্যে থেকে বেছে নিতে একটি সম্ভাব্য তালিকা করা হয়েছে। আর সেই তালিকায় রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার।

আরও পড়ুন: Vote Counting: ভোট গণনায় বড় সিদ্ধান্ত কমিশনের: গণনা হবে শুধু সরকারি দফতরেই
গ্লেজারের সংস্থা একাই আরসিবি কেনার আগ্রহ প্রকাশ করেছে। অন্য কারোর সঙ্গে জোট করে না। তিনি আইপিএল-এর এই দলের একক মালিকানা চান। প্রায় এক দশক ধরে অন্যতম বিত্তবান ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত তিনি। সেই কারণে তিনি অভিজ্ঞতার দিক থেকেও অনেকটা এগিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে। সেই কারণেই আরসিবি এক মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হতে পারে। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহির আইএল টি ২০-র দল ‘ডেজার্ট ভাইপার’-এর মালিকও গ্লেজার।

উইমেন্স প্রিমিয়ার লিগে পরপর দুইবার খেতাব জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন স্মৃতিরা। WPL-এর ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দু’বল এবং ছ’উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টপ অর্ডার নিজেদের দক্ষতার সঙ্গে সামলান স্মৃতি মান্ধানা ও জর্জিয়া ভল। ১৬৫ রানের জুটিতে দলের ভিত শক্ত করে দেন দুজনে (Manchester United)।


