Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দিল্লির আশ্রম এলাকার কিলোকরিতে (Manipuri Musician Death) বাড়ির বাইরে গোলমালের প্রতিবাদ করায় এক অবসরপ্রাপ্ত মণিপুরি সঙ্গীতশিল্পীকে মারধরের অভিযোগ উঠল একদল ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে ৫৪ বছর বয়সি চংথাম বিক্রম সিংয়ের। সোমবার ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঠিক কী হয়েছিল? (Manipuri Musician Death)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে নিজের (Manipuri Musician Death) বাড়ির বাইরে কয়েকজনের চিৎকার-চেঁচামেচি ও বিশৃঙ্খলা নিয়ে আপত্তি জানিয়েছিলেন বিক্রম সিং। অভিযোগ, এরপরই তাঁকে ঘিরে ধরে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁর ছেলে ইয়াইফাবা তাঁকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাঁর মৃত্যু হয়।
সাতজন গ্রেফতার (Manipuri Musician Death)
ঘটনায় ইতিমধ্যেই সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক নাবালককেও আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে ডেলিভারি কর্মী এবং ধাবায় কাজ করা ব্যক্তিরাও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ধৃতদের ভারত কুমার, প্রমোদ, রমজান খান, দীপাংশু, মোহন বিশ্বকর্মা, বিজয় এবং মান্নু নামে শনাক্ত করা হয়েছে।
পুলিশের তরফে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(২) এবং ৩(৫) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের হাতে এফআইআরের কপি তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Dilip Ghosh: পুজোর প্রসাদ পাঁঠার মাংস, আমিষ বিতর্কে আমিষের পক্ষেই দিলীপ ঘোষ
এদিকে পরিবারের এক সদস্যের অভিযোগ, স্থানীয় কয়েকজনের হামলাতেই বিক্রম সিংয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি এবং পরিবারের জন্য ন্যায়বিচারের দাবি উঠেছে। পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা পরিবারের সঙ্গে দেখা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


