Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টাটা থেকে মাহিন্দ্রা, বেশ কিছু স্টকে নজর রাখার কথা বলেছেন বিশ্লেষকরা (Stocks)।
নজর রাখুন এই কয়েকটি স্টকে (Stocks)
বিশ্ব বাজারের প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারেও। চলতি সপ্তাহের দুই ট্রেডিং সেশনেই পতনের মুখ দেখেছে দেশের দুই বেঞ্চমার্ক সূচক। পরপর দুই দিনই পয়েন্ট কমেছে নিফটি৫০ ও সেনসেক্স-এর। বুধবারেও পতনের আশঙ্কা রয়েছে। নেগেটিভ স্টার্টের ইঙ্গিত মিলেছে গিফ্ট নিফটি থেকেও। এই আবহে বেশ কিছু স্টক উঠে এসেছে চর্চায়। বিশেষজ্ঞদের মতে সেই সমস্ত স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা। জেনে নিন তালিকায় কোন কোন সংস্থার স্টক রয়েছে (Stocks)।
- টাইটান: চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টার অর্থাৎ গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করেছে টাটা গ্রুপের এই সংস্থা। এই সময়ে টাটা গ্রূপের এই সংস্থার ব্যবসা বৃদ্ধি হয়েছে ৪০ শতাংশ।
- বায়োকন: ফার্মা সেক্টরের এই স্টক সম্প্রতি ক্যানসার চিকিৎসার তিনটি ওষুধ লঞ্চের কথা জানিয়েছে। এই কারণে এই সংস্থার স্টক নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এই খবর আসার পর থেকেই এই সংস্থা নিয়ে লগ্নিকারীদের আগ্রহ বেড়েছে।
- টাটা ক্যাপিটাল: টাটা গোষ্ঠীর এই সংস্থার স্টকের লক-ইন পিরিয়ড শেষ হচ্ছে ৭ জানুয়ারি। এর জেরে এই সংস্থার প্রায় ৭.১২ কোটি স্টক ট্রেডিংয়ের জন্য খুলে যাবে। যার কারণে এই সংস্থার স্টক নিয়েও পজিটিভ বিশেষজ্ঞরা।
- মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা: দেশের প্রথম সারির গাড়ি প্রস্তুতকারক সংস্থা নতুন ইলেকট্রিক ভেহিক্যাল বাজারে এনেছে। এর জেরে নজরে রয়েছে অটো সেক্টরের এই স্টক।

আরও পড়ুন: Stock Market: দিনভর স্টক মার্কেটে অনিশ্চয়তা, পতন দুই সূচকের
- লোধা ডেভেলপার্স: রিলেয় এস্টেট সেক্টরের এই সংস্থার রেসিডেন্সিয়াল প্রপার্টির বুকিং ২৫ শতাংশ বেড়েছে ডিসেম্বর কোয়ার্টারে। এই খবর জানার পর থেকেই আগ্রহ বেড়েছে লগ্নিকারীদের মধ্যে।
- গোদরেজ কনজিউমার প্রোজেক্টস: চলতি অর্থবর্ষের তৃতীয় কোয়ার্টারে এই সংস্থার ডোমেস্টিক চাহিদা বেড়েছে, যার ফলে এই স্টক নিয়ে আশার আলো দেখছেন এক্সপার্টরা। জিএসটি রেট হ্রাস এবং মুদ্রাস্ফীতির পরিস্থিতি সহজ হওয়ার জেরেই এই চাহিদা বৃদ্ধি বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই এই স্টকেও নজর রাখতে পরামর্শ দিচ্ছেন মার্কেট এক্সপার্টরা (Stocks)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


