Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘বাংলাদেশকে ভারতে খেলতে আসতে হবে’। ৪ তারিখ বাংলাদেশের দাবির পর ৭ তারিখ আইসিসি স্পষ্ট বার্তা দিল (ICC)।
আইসিসি-র সিদ্ধান্তে চাপে বাংলাদেশ (ICC)
মুস্তাফিজুরকে আইপিএল-এ খেলতে না দেওয়ার পরেই বাংলাদেশ জানায় তারা ভারতে খেলতে আসতে চায় না। তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় দিতে। বিশ্বকাপের এহেন দাবি প্রথমে BCCI ফুৎকারে উড়িয়ে দেওয়ার পর সেই রাস্তায়ই হাঁটলো ICC। তারা স্পষ্ট করে জানিয়ে দিল, ভারতেই খেলতে আসতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। আর না আসলে, কাটা যাবে পয়েন্ট’ (ICC)।
বিশ্বকাপের আগেই ক্রিকেটে আসে নাটকীয় মোড়। ৪ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ICC-র কাছে চিঠি লিখে জানায় তারা ভারতে খেলতে আসতে চায় না। তাদের পছন্দ ছিল শ্রীলঙ্কা। কিন্তু ইতিমধ্যেই বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে, সবরকম প্রস্তুতি কমপ্লিট। এই অবস্থায় ভেন্যু বদল করলে সমস্যায় পড়তে হবে আয়োজকদের।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আইসিসি ও BCB-র মধ্যে একটা একটা ভার্চুয়াল বৈঠক হয়। যে বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় তাদের দাবি মানা সম্ভব না। বিশ্বকাপ খেলতে তাদের ভারতেই আসতে হবে। যদি তারা সেটা না করে তবে পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের। তাদের খেলতে না আসার অর্থ হবে বিপক্ষকে ওয়াকওভার দেওয়া। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তাদের সিদ্ধান্ত জানা যায়নি। ভারতীয় বোর্ডও এই বিষয়ে মুখ খোলেনি।

আরও পড়ুন: Stocks: ডামাডোলের বাজারে এই সব স্টকে নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের
ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সমর্কের অবনতির জেরে BCCI বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে আইপিএল থেকে সরিয়ে দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেয় মুস্তাফিজুরকে। এর পরেই বাংলাদেশ জানায় তারা তাদের দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে। তারপরেই তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করে। আর তারপরেই নিজেদের অবস্থান স্পষ্ট ভাবে জানিয়ে দিল আইসিসি (ICC)।


