Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের একটি ম্যাচকে ঘিরে উঠে এল ম্যাচ গড়াপেটার অভিযোগ (T20 World Cup)।
অভিযোগের ভিত্তিতে তদন্তে আইসিসি (T20 World Cup)
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে এবার উঠল মারাত্মক অভিযোগ। সেই বিশ্বকাপে নাকি ম্যাচ গড়াপেটা হয়েছে। আইসিসি-র নজরে গ্রুপ পর্বের একটি ম্যাচ। এই অভিযোগ সামনে আসার পরেই তদন্ত শুরু করে দিয়েছে আইসিসি-র অ্যান্টি কোরাপশন ইউনিট বা দুর্নীতি দমন শাখা (T20 World Cup)।
গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের একটি ম্যাচ ঘিরে উঠেছে এই গুরুতর অভিযোগ। কানাডা-নিউ জিল্যান্ডের সেই ম্যাচের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। একটি প্রতিবেদনানুযায়ী সেই ম্যাচের একটি ওভার নিয়ে রয়েছে সন্দেহ। সম্প্রতি একটি তথ্যচিত্রে ম্যাচ ফিক্সিংয়ের দাবি করা হয়েছে। অভিযোগের তির কানাডার দিকে। প্রসঙ্গত নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল এবং তাদের হারিয়ে ভারত খেতাব জয় লাভ করে।

কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের তদন্তমূলক অনুষ্ঠান ‘দ্য ফিফথ এস্টেট’ সম্প্রচারিত তথ্যচিত্র ‘কোরাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’ ঘিরে তৈরি হয়েছে এই আশঙ্কা। তথ্যচিত্রটিতে বলা হয়েছে কানাডা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ কলহ, দল নির্বাচনে অস্বচ্ছতার কথা। তথ্যচিত্রে ম্যাচ সংক্রান্ত কিছু সন্দেহজনক কার্যকলাপের অভিযোগও রয়েছে। বিতর্ক আরও বাড়িয়েছে একটি পুরনো টেলিফোন রেকর্ডিং। তাতে কানাডার প্রাক্তন কোচ খুররম চৌহান দাবি করেছেন, কানাডার বোর্ড কর্তারা কয়েক জন ক্রিকেটারকে দলে রাখার জন্য চাপ তৈরি করছে আর এসবের পর আবার করে বিতর্কে ক্রিকেট।
আরও পড়ুন: Adani Ambani: শেয়ারবাজারে বাজিমাত, আম্বানিকে টপকে এশিয়ার ধনীদের শীর্ষে আদানি
কিউয়িদের পঞ্চম ওভারে বোলার ছিলেন কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া। ওই ওভারে তিনি ‘নো‘ বল করেন। লেগ স্টাম্পের বাইরে বল করে দু’টি ‘ওয়াইড’ দেন। বাজওয়ার ওই ওভারে নিউ জিল্যান্ড ১৫ রান তুলেছিল। বাজওয়ার আগে বল করতে আসা কানাডার দুই বোলার জসকরণ সিংহ এবং ডিলন হেলিগারও প্রচুর রান দিয়েছিলেন। তাঁদের ২ ওভারে উঠেছিল ৩৫ রান।
আইসিসি-র দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করলেও সরকারিভাবে কিছুজানেনি। তবে যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তবে কঠোর শক্তির মুখে পড়তে হবে কানাডা দলকে। কানাডা ক্রিকেট বোর্ড পরিচালনায় এমন অভিযোগ আগেও উঠেছে তবে এখন দেখার তদন্তের পর কী প্রমাণ হয় (T20 World Cup)।


