Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ডুরান্ড কাপে বলিউডের ছোঁয়া। তবে দর্শকের আসনে নয়, খেলার মাঠে। বলিউডের হিরো টাইগার শ্রফকে কি দেখা যাবে বল পায়ে ড্রিবলিং করতে! এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ (Tiger Durand Cup)। এবার এক অভিনব চমক দেখার অপেক্ষায় ফুটবল সমর্থকরা। শোনা যাচ্ছে, চলতি ডুরান্ড কাপে ফুটবল পায়ে মাঠে নামতে পারেন বলিউডের টাইগার শ্রফ। মহারাষ্ট্রের ক্লাব মুম্বে এফসির জার্সিতে তাঁকে খেলতে দেখা যেতে পারে।
মুম্বে এফসিতে টাইগার (Tiger Durand Cup)
২০২৪ সালে আত্মপ্রকাশ করা মুম্বই এফসি ক্লাবের অন্যতম সহ-মালিক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন টাইগার শ্রফ (Tiger Durand Cup)। শুধু কর্ণধার হিসেবেই নয়, দলের একজন সাম্মানিক মার্কি ফুটবলার হিসেবেও তাঁর নাম রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্ধ ভক্ত টাইগার ফুটবলের মাঠে সবসময় ৭ নম্বর জার্সি পরেই নামেন। এর আগে ২০২৪ সালে ক্লাবের হয়ে একটি প্রদর্শনী ম্যাচেও এই জার্সিতে তাঁকে দেখা গিয়েছিল। তবে এর আগে পেশাদার ফুটবলে তিনি খেলেননি।

ডুরান্ড কাপে খেলার সম্ভাবনা (Tiger Durand Cup)
চলতি ডুরান্ড কাপের গ্রুপ পর্বে মুম্বে এফসি দলের হয়ে অন্তত একটি ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে তাঁর এই খেলা সম্পূর্ণভাবে নির্ভর করছে শারীরিক প্রস্তুতি, সময় এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক নিয়মের ওপর। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি গভীর অনুরাগী টাইগার অভিনয়ের আসার আগে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। শেষ পর্যন্ত তিনি ডুরান্ডে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামলে তা ভারতীয় ফুটবলে এক বিরাট আকর্ষণের বিষয় হয়ে দাঁড়াবে।
আরও পড়ুন: Commonwealth Games 2026: জ্ঞানেশ্বরীর হাত ধরে পঞ্চম পদক এল ভারতে
ডুরান্ড কাপে কলকাতা ডার্বি (Tiger Durand Cup)
এদিকে, ঐতিহ্যশালী এই টুর্নামেন্টের শুরুতেই দেখা গেছে হাইভোল্টেজ কলকাতা ডার্বি। সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড অভিযান সফলভাবে শুরু করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। দুই দলেই বেশ কিছু নিয়মিত একাদশের ফুটবলার অনুপস্থিত থাকলেও, ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা বজায় ছিল এবং শেষ হাসি হাসে সবুজ-মেরুন শিবির।



