Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রিপল দেওয়ার দাবিতে মঙ্গলবার মথুরাপুর-২ বিডিও অফিস চত্বরে বিক্ষোভে সামিল হন বহু মানুষ (Mathurapur)। বিক্ষোভ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

বিক্ষোভকারীদের অভিযোগ (Mathurapur)
প্রায় এক বছর আগে প্রাকৃতিক বিপর্যয়ের পর ত্রিপল দেওয়ার আশ্বাস দিয়ে বিডিও অফিসে আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। সেই সময় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তৎকালীন তৃণমূল নেতৃত্বের মাধ্যমে আবেদন সংগ্রহ করা হলেও এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তদের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়নি।
একাংশের হুঁশিয়ারি (Mathurapur)
অভিযোগ, সরকার পরিবর্তনের পরও সেই আবেদনগুলির কোনও সুরাহা হয়নি। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা। তাঁদের দাবি, অবিলম্বে ত্রিপল দিতে হবে। বিক্ষোভকারীদের একাংশের হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা বিডিও অফিস চত্বর ছেড়ে যাবেন না।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুপুর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়। তবে এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



