Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঠাকুরনগরের আকাশে আবারও আন্দোলনের (Matua Community on SIR) সুর। পূর্বঘোষণা মতো রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের অনুগামীরা বুধবার থেকে শুরু করেছেন আমরণ অনশন। বনগাঁর ঠাকুরবাড়ির প্রাঙ্গণেই তাঁরা বসেছেন এই কর্মসূচিতে। লক্ষ্য একটাই-এসআইআর বা ‘সিটিজেনশিপ ইনভেস্টিগেশন রেজিস্টার’-এর বিরুদ্ধে প্রতিবাদ এবং মতুয়া সমাজের নাগরিকত্ব ও ভোটাধিকারের সুরক্ষা নিশ্চিত করা।
অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত (Matua Community on SIR)
এর আগেই রবিবার অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের বৈঠকে এই সিদ্ধান্ত (Matua Community on SIR) গৃহীত হয়। মমতাবালার নেতৃত্বে হওয়া ওই বৈঠকে দু’টি মূল বিষয়ে আলোচনা হয়- প্রথমত, এসআইআর প্রক্রিয়ার জেরে মতুয়া সম্প্রদায়ের বহু ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা এবং দ্বিতীয়ত, সেই পরিস্থিতিতে আন্দোলনের রূপরেখা কী হবে। সংগঠনের একাংশের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে মতুয়াদের মধ্যে অযথা ভয় ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
ঠাকুরবাড়ির আঙিনায় শুরু হয়েছে অনশন (Matua Community on SIR)
এই প্রেক্ষাপটেই বুধবার সকাল থেকে ঠাকুরবাড়ির আঙিনায় শুরু (Matua Community on SIR) হয়েছে অনশন। মমতাবালা ঠাকুর নিজেও ফেসবুকে একটি পোস্ট করে আন্দোলনের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, “বাংলাদেশি ঘোষণা নয়, ২০২৪ সাল পর্যন্ত যারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করছেন, সেই মতুয়া ও দেশভাগের বলি উদ্বাস্তু মানুষদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে নতুন আইন প্রণয়ন করে।” তাঁর আরও দাবি, এসআইআর-এর নামে যেভাবে ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তা আসলে মতুয়াদের অস্তিত্বের ওপর আঘাত। তাই ঠাকুরনগরে সাধু, গোঁসাই, ভক্তদের নিয়ে এই অনশন কর্মসূচি শুরু হয়েছে ‘সত্যাগ্রহ’-এর পথে হেঁটে।

আরও পড়ুন: Richa Ghosh: মেয়ের হাত ধরে ইতিহাস স্পর্শ, জানালেন রিচার মা
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা
রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, এই অনশন রাজ্যের আগামী রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা নিতে পারে। কারণ মতুয়া ভোটব্যাঙ্ক বরাবরই উত্তর ২৪ পরগনার রাজনীতিতে গুরুত্বপূর্ণ। গত কয়েকটি নির্বাচনে মতুয়া সমাজের বড় অংশের সমর্থন গিয়েছিল বিজেপির দিকে। সেই ভোটব্যাঙ্ক ফিরে পেতে এখন তৃণমূল মরিয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতাবালাকে সামনে রেখে দলটি সচেতনভাবে মতুয়া প্রশ্নকে নতুন করে আলোচনার কেন্দ্রে আনতে চাইছে।


