Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একসাথে দাম কমলো হার্ট, ডায়াবেটিস সহ আরও বেশ কিছু ওষুধের (Medicine Price Cut)। তার মধ্যে অ্যান্টিবায়োটিক ছাড়াও আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ।
ওষুধের দামে নাভিশ্বাস (Medicine Price Cut)
দেশের নানা প্রান্তে বর্ধিত ওষুধের দামে নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষ। একদিকে যেমন আকাশছোঁয়া চিকিৎসার খরচ তেমনই ক্রমাগত বেড়ে চলা ওষুধের দাম সাধারণ মানুষের কপালে ফেলে দিয়েছিল চিন্তার ভাঁজ। দিনদিন নানান কারণে মানুষের মধ্যে দেখা দিচ্ছে নানান রোগ যা অনেক সময় বয়সের আগেই থাবা বসায় শরীরে কিন্তু চিকিৎসা আর ওষুধের খরচ জোগাড় করতে করতে নাজেহাল অবস্থা। সেই কথা মাথায় রেখেই কয়েকটি অত্যাবশ্যকীয় বহুল ব্যবহৃত ওষুধের দাম এবার কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র (Medicine Price Cut)। National Pharmaceutical Pricing Authority (NPPA) ৩৫টি প্রয়োজনীয় ওষুধের মূল্য কমাচ্ছে বলেও জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে Ministry of Chemicals and Fertilisers এর তরফে।

আরও পড়ুন: DA Case: ফের শুনানি পিছল ডিএ মামলার, বকেয়া মেটাতে আরও সময় চাইল রাজ্য
পরিবর্তিত দামের তালিকায় কোন কোন ওষুধ (Medicine Price Cut)
প্রত্যেকদিন ওষুধের পিছনে মানুষের প্রচুর অর্থ খরচ হয় সেই কথা মাথায় রেখেই এই দাম কমানোর সিদ্ধান্ত (Medicine Price Cut)। এতে যেমন প্যারাসিটামল সহ দাম কমছে বেশ কিছু অ্যান্টিবায়োটিকের তেমনই দাম কমছে ডায়াবেটিস এবং হার্ট সংক্রান্ত ওষুধের। তাছাড়াও এই তালিকায় আছে অ্যাসিক্লোফেনাক, ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যামোক্সিসিলিন এবং পটাসিয়াম ক্লাভুলানেট, অ্যাটোরভাস্ট্যাটিন কম্বিনেশনের ওষুধ।

সংবাদ সূত্রে আরও জানা গেছে শিশুদের জন্য ওরাল সাসপেনশন সেফিক্সিম এবং প্যারাসিটামল সংমিশ্রণের দামও কমানো হয়েছে তাছাড়া ভিটামিন ডি সাপ্লিমেন্ট কোলেক্যালসিফেরল ড্রপের দামেও রাশ টানা হয়েছে। এই তালিকায় থাকছে ডাইক্লোফেনাক ইনজেকশনের মতো গুরুত্বপূর্ণ ওষুধও। সর্বমোট প্রয়োজনীয় ওষুধের মূল্য কমানো হচ্ছে যার ফলে আশা করা যাচ্ছে বহু মানুষ এতে উপকৃত হবেন এবং যাঁরা ক্রনিক সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত তাঁরাও ওষুধ মূল্য হ্রাস পাওয়ায় কিছুটা শান্তি পাবেন। সরকারের তরফ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে খুচরো বিক্রেতা এবং ডিলারদের নতুন দামের তালিকা দেখাতে হবে এবং কেউ যদি নতুন দামের জায়গায় পুরনো দামে ওষুধ বিক্রি করে তবে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


