Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: এসআইআরের শুনানিতে ডাক তারকা ফুটবলার মেহতাবের (Mehtab Hossain)।
SIR শুনানিতে ডাক মেহতাবকে (Mehtab Hossain)
বাংলার আরও এক ক্রীড়াবিদকে এসআইআরের শুনানিতে ডাক। সামির পর এই তালিকায় যুক্ত হলো মেহতাব হোসেনের নাম। ১ ফেব্রুয়ারি বারুইপুরের কাছে মল্লিকপুরের আবদুশুকুর হাইস্কুলে হাজির হতে বলা হয়েছে মেহতাবকে। সূত্রের খবর অনুযায়ী বিএলও-র ফোন আসে বুধবার। তাঁকে জানানো হয়েছে ২০০২ সালে তাঁর নাম থাকলেও ভুল রয়েছে মায়ের নামে। সেই কারণেই তাঁকে ডাকা হয়েছে শুনানিতে। কিন্তু এই মুহূর্তে তিনি যুক্ত রয়েছেন বেঙ্গল সুপার লিগের সঙ্গে। দল ফাইনালে উঠলে ১ ফেব্রুয়ারি হাজির থাকতে পারবেন না শুনানিতে। সেক্ষেত্রে চিঠি দিয়ে ২ ফেব্রুয়ারি শুনানিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানাবেন তিনি (Mehtab Hossain)।
SIR শুনানিতে ডাক পেয়ে বিরক্ত ফুটবলার। মেহতাব জানান, ‘এটা আর সহ্য করা যাচ্ছে না। বাঙালিদের নিত্য হয়রানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সবারই কাজকর্ম থাকে। আমার অফিস আছে, তারপর ফুটবল আছে। তারমধ্যে গিয়ে লাইনে দাঁড়িয়ে শুনানিতে অংশ নেওয়া সহজ নয়। আমরা ফাইনালে উঠলে ১ ফেব্রুয়ারি আমি শুনানিতে যেতে পারব না। সেক্ষেত্রে ২ তারিখ যাওয়ার কথা বলব।’ অমর্ত্য সেনকেও এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে ধরেন মেহতাব। তিনি মনে করেন, এমন হওয়া কাম্য নয়।
তিনি আরও বলেন, ‘দেশের জার্সিতে এত ম্যাচ খেললাম, এত ঘাম-রক্ত ঝরালাম, লড়াই করলাম। তার পরেও নিজেকে ভারতের নাগরিক প্রমাণের জন্য লাইনে দাঁড়াতে হবে? আমরা কি তা হলে কিছুই করিনি?’

আরও পড়ুন: Ajit Pawar: শোকস্তব্ধ বারামতি, রাষ্ট্রীয় মর্যাদায় শেষযাত্রা, চিরবিদায় অজিত পাওয়ারের…
প্রসঙ্গত এর আগে জাতীয় দলের তারকা ক্রিকেটার সামিকেও ডাকা হয়েছিল শুনানিতে। কিন্তু সেই সময় বাংলার হয়ে ক্রিকেটে ব্যস্ত থাকায় প্রথম শুনানিতে হাজির থাকতে পারেননি তিনি। হাজিরা দিয়েছিলেন দ্বিতীয়বার। পরিবারের তরফে জানানো হয়েছিল, যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল সামিকে (Mehtab Hossain)। শুনানি শেষে সামি জানিয়েছেন প্রয়োজনে বারবার হাজিরা দিতে প্রস্তুত তিনি। এই পুরো প্রক্রিয়ায় সকলকে পাশে থাকার বার্তাও দেন সামি।


