Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতি ক্রিকেট থেকে বিদায় নিলেও ক্রিকেটপ্রেমীদের মনে থেকে থেকে যাবে ক্রিস ওকস-এর অদম্য লড়াইয়ের কথা (Chris Woakes)। সোমবার সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের অবসর ঘোষণা করলেন ক্রিস ওকস।
অদম্য ইচ্ছেশক্তির নাম ক্রিস ওকস (Chris Woakes)
নিজের স্বাস্থ্যের কথা না ভেবে ভাঙা হাত নিয়ে খেলতে নেমেছিলেন দলের স্বার্থে। এক হাতেই নেমেছিলেন দলের হার বাঁচাতে। সেই ক্রিস ওকস এবার অবসর নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তার এই লড়াই প্রশংসা কুড়িয়ে নিয়েছিল সকল ক্রীড়াপ্রেমীদের কাছ থেকে। তার আচমকা অবসর ঘোষণার ফলে চমকে গিয়েছেন সকলে (Chris Woakes)।
২৯ তারিখ সোমবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের অবসরের কথা জানান তিনি। ২০১৯ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন ক্রিস। জয়ের অন্যতম নায়ক নায়ক ছিলেন তিনি। অবসরের কারণ হিসেবে তিনি জানান এটাই অবসরের সঠিক সময় তার।
ক্রিস ওকস লেখেন ‘সময়টা এসে গিয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই সঠিক সময়। আমার কাছে ইংল্যান্ড-এর হয়ে খেলাটা গর্বের।’ তিন জানান কাউন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য তিনি তৈরি। তিনি ইংল্যান্ড দলের হয়ে খেলেছেন মোট ৬২টি টেস্ট ম্যাচ। যেখানে তিনি করেছেন ২০৩৪ রান ও নিয়েছেন ১৯২টি উইকেট। ওয়ান ডে ক্রিকেটে ব্যাট হাতে করেছেন ১৫২৪ রান এবং নিয়েছেন ১৭৩টি উইকেট। টি-টোয়েন্টিতে ৩১টি উইকেট নিয়েছেন ৩৩টি ম্যাচ খেলে।

২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপ দলের সদস্য ছিলেন ক্রিস ওকস। তার পারফরমেন্স ছিল অসাধারণ। ১১টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন মোট ১৬টি উইকেট। ২০২২ সালে জস বাটলারের অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপও যেতেন ক্রিস ওকস (Chris Woakes)।


