Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে ব্যর্থতার পর মহসিন নকভিকে নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদি। বললেন ইস্তফা দেওয়ার কথা (PCB)।
নকভিকে ইস্তফা দিতে বললেন আফ্রিদি (PCB)
এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের লজ্জার হার মেনে নিতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তান দলের ব্যর্থতাতে কার্যত ক্ষুদ্ধ পাক প্রাক্তন তারকারা। তার মধ্যেই পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলায় নিষেধাজ্ঞা জারি করেছে পাক ক্রিকেট বোর্ড। বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের বাদ দিয়েই এশিয়া কাপে খেলতে নেমেছিল পাকিস্তান। তরুণদের উপর ভরসা করেই চেয়েছিল এশিয়া কাপে ভাল পারফর্ম করতে। তবে এশিয়া কাপে ব্যর্থতার পরে বাবর আজম, মহম্মদ রিজওয়ানকেও দলে ফেরানোর পরিকল্পনা চলছে বলেই সূত্রের খবর। এসবের মধ্যেই পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে নিয়ে মুখ খুললেন শাহিদ আফ্রিদি (PCB)।
মহসিন নকভি পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়ার পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। এই দুই দায়িত্ব সামলাতে গিয়ে পাক ক্রিকেটের ক্ষতি হচ্ছে বলেই তাকে একটি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বললেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুন: Vijaya Dashami Skin Care: সিঁদুরের ছোঁয়া ত্বকের যত্নে কোন কৌশল সবচেয়ে জরুরি?
আফ্রিদিকে আগেও শোনা গিয়েছিল নকভির বিরুদ্ধে মুখ খুলতে। এইবার তিনি সরাসরি তার পদত্যাগের কথা বললেন। আফ্রিদি বলেন ‘দু’টো দায়িত্বই খুব বড়। তার জন্য অনেকটা সময় ব্যয় করতে হয় তবে PCB পরিচালনা করা আর স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব সামলানো এক নয়। এই দুই দায়িত্বের মধ্যে পার্থক্য রয়েছে। পাকিস্তান ক্রিকেটের বিশেষভাবে এখন নজর প্রয়োজন। শুধুমাত্র উপদেষ্টা দিয়ে কাজ হবে না এখন।’ পাক ক্রিকেটকে ওরা এখন ভুল পথে পরিচালনা করছে বলে জানান আফ্রিদি। তিনি আরও বলেন ‘যার খেলা সম্পর্কে অভিজ্ঞতা আছে সেইরকম ব্যক্তিকেই পদে নিয়োগ করা উচিত।’

কয়েকদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একহাত নিতে শোনা গিয়েছিল শোয়েব আখতারকে। তিনি খুব অল্প সময়ের মধ্যে কোচ পরিবর্তনের বিষয়ে তোপ দাগেন PCB-র বিরুদ্ধে। সব মিলিয়ে এখন নকভির চাপ আরও বাড়ছে বলেই মনে করছেন অনেকে (PCB)।


