Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতিদিনের ব্যবহৃত পানীয় থেকেও হতে পারে মস্তিষ্কের ক্ষতি। ভবিষ্যতে অ্যালঝাইমার্সের ঝুঁকি বেড়ে যেতে পারে (Brain Health Tips)। রোগের কারণ হতে পারে ব্যবহৃত এই পানীয়গুলো।
স্বাস্থ্য (Brain Health Tips)
আমাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মস্তিষ্কের স্বাস্থ্যও ভাল রাখা প্রয়োজন। মস্তিষ্কের স্বাস্থ্যের দিকে নজর না দিলে বয়সের সঙ্গে সঙ্গে অ্যালঝাইমার্সের আশঙ্কা বাড়তে পারে। এমন কিছু পানীয় আছে যেগুলো ক্ষতি করতে পারে মস্তিষ্কের। হয়তো অজান্তেই আমাদের জীবনে এই পানীয়গুলো ব্যবহার করে থাকি (Brain Health Tips)। কিন্তু তার ফলে যে ক্ষতি হয়ে যাচ্ছে সেটা অনেকেই বুঝতে পারেন না। আসুন জেনে নেওয়া যাক সেই পানীয়গুলো কী কী।

নরম পানীয়
মাঝে মাঝেই আমরা চুমুক বসাই বাজার প্রাপ্ত নরম পানীয়তে। বাজারে যে সমস্ত নরম পানীয় পাওয়া যায় তাতে থাকে কার্বন ডাইঅক্সাইড এবং অতিরিক্ত চিনি। মাত্রাতিরিক্ত চিনি আমাদের রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে এবং যার ফলে ডায়বেটিসের সমস্যা দেখা দিতে পারে। তার ফলে সৃষ্টি প্রদাহ মস্তিষ্কের ক্ষতি করে (Brain Health Tips)।
আরও পড়ুন: Jorge Costa Demise: আচমকাই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু প্রাক্তন কিংবদন্তি ফুটবলারের
মদ্যপান
কখনও কখনও সপ্তাহের শেষে বা কোনও বিশেষ দিনে আমরা চুমুক বসাই সুরা পাত্রে। কিন্তু সেটা আমাদের শরীরের কী কী ক্ষতি করছে সেই দিকে নজর দিই না। মদ্যপান স্বাস্থ্যের জন্য উপকারী কিনা সেই নিয়ে মাঝে মাঝেই উঠে আসে নানান তথ্য। নানা সময়ে নানা মতামত প্রকাশ পেয়েছে। কিন্তু দীর্ঘ দিন মদ্যপানের ফলে স্মৃতিশক্তি লোপ পেতে পারে, ঘুমের সমস্যার পাশাপাশি পেটের উপকারী জীবাণুর উপর এর প্রভাব পড়তে পারে। ভবিষ্যতে অ্যালঝাইমার্সের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে মদ্যপান (Brain Health Tips)।
অপরিশোধিত জল
বহু বাড়িতে পরিশোধিত জল পানের অভ্যেস থাকলেও এখনও দেশের অনেকে অঞ্চলেই কলের জল বা উন্মুক্ত জলাশয়ের জল পান করা হয়। এই ধরনের জলের মধ্যে ফ্লুয়োরাইডের নামক একটি রাসায়নিক থাকে। মস্তিষ্কের ক্ষতি করতে পারে Fluoride। তাই অনেক সময়ে শিশুদের দাঁত মাজার জন্য এমন মাজন ব্যবহার করতে বলে যে মাজনে Fluoride থাকে না (Brain Health Tips)।


