Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন বছরের আগমন ঘিরে ৩১ ডিসেম্বর (12 Grapes Ritual) রাত ১২টার ঘড়ির কাঁটা এগোনোর আগ মুহূর্তে আঙুরের হিড়িক দেখা গেছে ভারতজুড়ে। বিশেষ করে শহুরে এলাকায় এবং অনলাইন বাজারে ক্রেতারা ‘বার্সেলোনার ১২ আঙুর’ রীতি পালন করতে ব্যস্ত। এই রীতিতে ৩১ ডিসেম্বর রাত ১২টার আগে ১২টি আঙুর খাওয়া হয়, যা নতুন বছরের ১২ মাসের জন্য সৌভাগ্য আনবে বলে ধ্যান করা হয়।
স্পেনে এই রীতি শুরু (12 Grapes Ritual)
ইতিহাস অনুযায়ী, ১৯০০-এর কাছাকাছি সময় থেকে (12 Grapes Ritual) স্পেনে এই রীতি শুরু হয়। ১৯০৯ সালে স্পেনে ফসলের ভাল ফলন হওয়ায় কৃষকরা ৩১ ডিসেম্বর রাতে তাদের আঙুর বিক্রির জন্য মাদ্রিদে নিয়ে আসেন। সেখান থেকে এটি ধীরে ধীরে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠে। বর্তমানে এটি দক্ষিণ আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ এবং ভারতেও জনপ্রিয়।

‘মডার্ন ফ্যামিলি’ (12 Grapes Ritual)
ভারতের শহুরে জনগণও ‘মডার্ন ফ্যামিলি’ সিরিয়ালের (12 Grapes Ritual) জনপ্রিয়তার কারণে এই রীতি ঘরে বসে পালন করছে। আঙুর খাওয়ার মাধ্যমে বছরের প্রতিটি মাসে সৌভাগ্য এবং সমৃদ্ধি ধরে রাখার বিশ্বাস রয়েছে। অনলাইন পণ্য সরবরাহ সংস্থা Blinkit-এর সিইও আলবিন্দর ঢিঁঢসা জানান, বছরের অন্যান্য দিনের তুলনায় ৩১ ডিসেম্বর সাতগুণ বেশি আঙুর বিক্রি হয়। ক্রেতারা মূলত বীজ ছাড়ানো ও ছাল ছাড়ানো আঙুর কিনছেন, যাতে দ্রুত খাওয়া যায়।
১২টি আঙুর খাওয়া বাধ্যতামূলক
তথ্য অনুযায়ী, ঘড়ির কাঁটা ১২টার আগে পরপর ১২টি আঙুর খাওয়া বাধ্যতামূলক। ১২.০১ মিনিটের পর মুখে আঙুর থাকা থাকলে সৌভাগ্য বিপরীত ফল দিতে পারে। শহরের সুপারমার্কেট ও অনলাইন প্ল্যাটফর্মে আঙুর বিক্রির হিড়িক প্রতিফলিত হচ্ছে। বিশেষ করে রাজধানী শহর ও ব্যবসায়িক কেন্দ্রগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন: Magnus Carlsen: বছর শেষে জয়ী কার্লসেন, ঝুলিতে বিশ্বজয়ের খেতাব!
বিশেষজ্ঞরা মনে করান, এই রীতিতে অংশ নেওয়া শুধুমাত্র মজা বা সামাজিক প্রথা নয়, বরং এটি পরিবারের সঙ্গে সময় কাটানোর একটি উৎসবমুখর প্রথা হিসেবেও ধরা হয়।


