Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মেক্সিকো এবার নির্দিষ্ট কিছু ভারতীয় (Mexico Tariffs) পণ্যের আমদানির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল আমেরিকা। বিশেষজ্ঞরা বলছেন, মেক্সিকোর এই সিদ্ধান্ত মূলত তাদের বাণিজ্য নীতির সঙ্গে যুক্ত ওয়ার্ল্ড মার্কেট পরিস্থিতির প্রভাব। মেক্সিকো সিটির সঙ্গে যেসব দেশের বাণিজ্য চুক্তি নেই, তাদের জন্য এই শুল্ক বিশেষভাবে প্রযোজ্য।
পণ্যে প্রভাব (Mexico Tariffs)
শুল্কের তালিকায় রয়েছে অটো যন্ত্রাংশ (Mexico Tariffs) , হাল্কা গাড়ি, খেলনা, পোশাক, টেক্সটাইল, প্লাস্টিক, আসবাবপত্র, ফুটওয়্যার, ইস্পাত, গৃহস্থালী যন্ত্রপাতি, চামড়াজাত পণ্য, অ্যালুমিনিয়াম, কাগজ, ট্রেলার, কাচ, সাবান, পিচবোর্ড, মোটর বাইক, সুগন্ধি এবং প্রসাধনী। অর্থাৎ, ভারতের প্রায় বিভিন্ন শিল্প খাতের পণ্যে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে।
শুল্কের হার অতিরিক্ত হলে বাজারে মূল্যবৃদ্ধি (Mexico Tariffs)
বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ মূলত মেক্সিকোর (Mexico Tariffs) প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের সরকারের উপর যুক্তরাষ্ট্রের চাপের ফল। চিনের সঙ্গে বাণিজ্য কমানোর নির্দেশনা ও ওয়াশিংটনের প্রভাব মেক্সিকোকে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তবে মেক্সিকোর স্থানীয় ব্যবসায়ী গ্রুপ আগেই সতর্ক করে জানিয়েছে, শুল্কের হার অতিরিক্ত হলে তা বাজারে মূল্যবৃদ্ধি এবং ক্রেতাদের জন্য অসুবিধা তৈরি করতে পারে।

শক্তিশালী সম্পর্ক
ভারত ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিন ধরে শক্তিশালী। শিল্প কনফেডারেশন (CII) জানিয়েছে, ২০১৯-২০ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য ছিল প্রায় ৭.৯ বিলিয়ন ডলার। ২০২৩-২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৪ বিলিয়ন ডলারের বেশি। নতুন শুল্ক এই সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অটোমোবাইল খাত সবচেয়ে বেশি প্রভাবিত হবে বলে ধারণা করা হচ্ছে। গাড়ির আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে ৫০ শতাংশে বৃদ্ধি পেলে মেক্সিকোতে ভারতের বড় রফতানিকারক যেমন ভক্সওয়াগেন, হুন্ডাই, নিসান ও মারুতি সুজুকির ব্যবসায় বড় ধাক্কা লাগবে।
আরও পড়ুন: U 19 Asia Cup: এশিয়া কাপে ব্যাটিং-এর ঝড়, দুরন্ত সেঞ্চুরি বৈভবের!
এই ঘটনা মনে করিয়ে দেয়, গত অগাস্ট মাসে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। সে সময় রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্যও ভারতের ওপর জরিমানা আরোপ করা হয়েছিল। আমেরিকার শুল্কের কারণে ভারতীয় কাপড়, চামড়া, গয়না ও সামুদ্রিক খাবারের বাজারে দাম বেড়ে যায়। এর ফলে সাধারণ ক্রেতাদের ব্যয়ও বেড়ে যায়।


