Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসি-র প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ২ হাজার ৬১ টাকা থেকে ২ হাজার ১৬৫ টাকা (IPO)।
ICICI Prudential-এর IPO-তে সাবস্ক্রিপশন শুরু (IPO)
শুক্রবার ICICI Prudential-এর সেট ম্যানেজমেন্ট কোম্পানির আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত এই সংস্থার আইপিও-র জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটিগরির বিনিয়োগকারীরা। এই সংস্থার শেয়ারের লিস্টিং হবে ১৯ ডিসেম্বর বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (IPO)।
এই সংস্থার এএমসি-র প্রতি শেয়ারের প্রাইস ব্যান্ড ২ হাজার ৬১ টাকা থেকে ২ হাজার ১৬৫ টাকা। এই সংস্থা অফার-ফর-সেলের মাধ্যমে ৪ কোটি ৯০ লক্ষ শেয়ার বাজারে ছাড়বে। পাবলিক ইস্যুর মাধ্যমে ১০ হাজার ৬০২ কোটি টাকা বাজার থেকে তুলবে আইসিআইসিআই ব্যাঙ্কের এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC)। তবে এই আইপিও-র পুরোটাই অফার-ফর-সেল। এর মাধ্যমে কোনও ফ্রেশ শেয়ার ইস্যু করা হবে না বলেই জানা গিয়েছে।

তবে সাবস্ক্রিপশন শুরুর দিনেই গ্রে মার্কেট থেকে এই আইপিও নিয়ে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। এর জিএমপি রয়েছে ১২০ টাকা। অর্থাৎ ইস্যু প্রাইসের থেকে ১২০ টাকা বেশি দামে লিস্টিংয়ের সম্ভাবনা রয়েছে এই সংস্থার স্টকের। এই আইপিও-তে লগ্নি নিয়ে কী পরামর্শ দিল বিভিন্ন ব্রোকারেজ সংস্থা?
আরও পড়ুন: Indigo Flight Issue: ফ্লাইট বিপর্যয় নিয়ে চাপে ইন্ডিগো, ডিজিসিএ সরাল চার দায়িত্বপ্রাপ্ত কর্তাকে
ব্রোকারেজ সংস্থা আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসি-র আইপিও-তে ‘সাবস্ক্রাইব’ রেটিং দিয়েছে। মার্কেট বিশেষজ্ঞদের মতে, ‘সংস্থার ফিনানশিয়াল পারফরম্যান্স স্ট্রং রয়েছে। অপারেশনাল রেভনিউ বৃদ্ধি হয়েছে গত অর্থবর্ষে। এবং নেট প্রফিটও বেড়েছে ধারাবাহিক ভাবে। তাই দীর্ঘমেয়াদে এই সংস্থার স্টকে লগ্নি লাভজনক হতে পারে (IPO)।’
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


