Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ১০০ টাকা বেশি দামে লিস্টিং হলো এই সংস্থার আইপিও-র তার ইস্যু প্রাইসের থেকে। তেলঙ্গানার এই সংস্থা কাজ করে গ্রানাইট, কোয়ার্টজ প্রসেসিংয়ের (Midwest Ipo)।
লিস্টিংয়েই বাড়লো ইস্যু প্রাইস (Midwest Ipo)
মিডওয়েস্ট লিমিটেডের শেয়ার দর বাড়ল স্টক এক্সচেঞ্জ লিস্টিংয়ে। এই সংস্থার আইপিও-র ইস্যু প্রাইস ছিল ১ হাজার ৬৫ টাকা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বম্বে স্টক এক্সচেঞ্জে এই সংস্থার লিস্টিং হয়েছে ১ হাজার ১৬৫ টাকায়। অর্থাৎ সংস্থার ইস্যু প্রাইসের থেকে ১০০ টাকা বা ০.৩৯ শতাংশ বেশি দামে লিস্টিং হয়েছে স্টকের (Midwest Ipo)।

মিডওয়েস্ট আইপিও নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। সেই ছবি ধরা পড়েছে। এই আইপিও-তে লগ্নির জন্য ৮৭.৮৯ গুণ আবেদন জমা পড়েছিল। এই আইপিও-র সাবস্ক্রিপশন চলেছিল ১৫ থেকে ১৭ অক্টোবর। এই সংস্থা আইপিও-র মাধ্যমে বাজারে ছেড়েছিল ৩১ লক্ষ ১৭ হাজার ৪৬০টি শেয়ার। প্রাইস ব্র্যান্ড ছিল এর ১ হাজার ১৪ টাকা থেকে ১ হাজার ৬৫ টাকা। ৪৫১ কোটি টাকা তুলেছে এই সংস্থা আইপিও-র মাধ্যমে। এর মধ্যে ফ্রেশ শেয়ার ইস্যুর মাধ্যমে ২৫০ কোটি টাকা উঠে এসেছে এবং ২০১ কোটি টাকা উঠেছে অফার-ফর-সেলের মাধ্যমে।

আরও পড়ুন: ICC World Cup: বদলা নিল মেয়েরা, জোড়া সেঞ্চুরির দাপটে ম্যাচ জয় ভারতের
তেলঙ্গানার এই সংস্থা কাজ করে গ্রানাইট, কোয়ার্টজ প্রসেসিংয়ের। তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ মিলিয়ে ১৬টি গ্রানাইট খনিতে অপারেট করে এই মিডওয়েস্ট লিমিটেড। বিভিন্ন খনিজ দ্রব্য থেকে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে মিডওয়েস্ট। যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় (Midwest Ipo)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


