Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পুজোর আনন্দ কাটতেই আবার শুটিং ফ্লোরে ফিরেছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘বানসারা’-র শেষ পর্যায়ের শ্যুটিং চলছিল কলকাতার একটি গোডাউনে। ঠিক সেই সময়েই ঘটে গেল বিপত্তি। অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন হঠাৎ পায়ে চোট পান অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। গোড়ালির অংশ কেটে যায়, রক্তে ভেসে যায় ফ্লোর।

অ্যাকশন দৃশ্যে দুর্ঘটনা (Bonny Sengupta)
ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায়। ছবির ক্লাইম্যাক্সের একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। তাতে অংশ নিচ্ছিলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। দৃশ্য অনুযায়ী দৌড়ে এসে লাফ দিতে হয় তাঁকে। সেই সময় অসাবধানতা বশত একটি লোহার অংশে লেগে যায় তাঁর পা। সঙ্গে সঙ্গে কেটে যায় গোড়ালির কিছুটা অংশ।
প্রোডাকশন টিমের সদস্যরা দ্রুত অ্যান্টিসেপটিক ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। উপস্থিত ছিলেন পরিচালক আতিউল ইসলাম নিজেও। তিনি জানান, ” এই মুহূর্তে সুস্থ আছেন বনি। তড়িঘড়ি প্রযোজনা সংস্থা তৎপরতার সঙ্গে অভিনেতা প্রাথমিক চিকিৎসা করেছেন, তাই কোনও অসুবিধা হয়নি।” অর্থাৎ বনি খুব সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামলে নেন।
পরিচালকের আশ্বাস (Bonny Sengupta)
জন্য গিয়েছে, আপাতত বনি ভালো আছেন। প্রযোজনা সংস্থা খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছিল। তাই শুটিং বন্ধ রাখতে হয়নি। বনি নিজেও খুব পেশাদার মনোভাব দেখিয়েছে। আহত হয়েও শুটিং শেষ করার চেষ্টা করেছে। শোনা গিয়েছে , বনি চিকিৎসকের পরামর্শে এখন বিশ্রামে আছেন। প্রয়োজন হলে পরবর্তী সপ্তাহে কিছু ফলো-আপ পরীক্ষা করা হবে।
অভিনেতার প্রতিক্রিয়া (Bonny Sengupta)
চোট পেয়েও আশাবাদী বনি ( Bonny) বলেন, “এই ছবির চরিত্রের জন্য আমাকে অনেক বদল আনতে হয়েছে। চুল কেটে ছোট রাখতে হয়েছে, চরিত্রের মধ্যে অনেক লেয়ার আছে, যা দর্শকদের চমক দেবে।”
চোটের প্রসঙ্গে তিনি বলেন, “অ্যাকশন দৃশ্যের সময় হঠাৎ পায়ে আঘাত পাই। তবে ভালো চরিত্র দর্শকদের উপহার দিতে, একজন অভিনেতার কাছে এই ধরনের ঘটনা কিছু মনে হয় না। এখন অনেকটাই ভালো আছি।”

‘বানসারা’ ছবির পটভূমি (Bonny Sengupta)
‘বানসারা’ ছবির গল্প আবর্তিত হয়েছে পুরুলিয়ার ঘন জঙ্গলে ঘেরা একটি রহস্যময় গ্রামকে কেন্দ্র করে। গ্রামের নাম বানসারা, যা বনদেবীর নামে। স্থানীয়দের বিশ্বাস, এই বনদেবী অপরাধীদের নিজ হাতে শাস্তি দেন।
গ্রামের দেবীর বার্তা পৌঁছে দেন ‘বড়মা’ — এই চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। বড়মা আসলে গ্রামের জমিদারবাড়ির মেয়ে গৌরীকা দেবী। গ্রামের সব সিদ্ধান্ত তাঁর মাধ্যমে হয়। এই গ্রামেই একদিন আসে পুলিশ অফিসার ‘অজিতেশ’ — বনির চরিত্র। তাঁর লক্ষ্য বড়মা এবং দেবীর রহস্যের সত্য খুঁজে বের করা।
আলোচনার কেন্দ্রবিন্দু (Bonny Sengupta)
পুরুলিয়ার বিভিন্ন স্থানে এবং ঘন জঙ্গলের মধ্যে তৈরি হয়েছে সেট। ছবিতে দেখা যাবে চল্লিশ ফুট উঁচু দেবীর মূর্তি, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন: Piyush Pandey: “হর এক ফ্রেন্ড জরুরি হোতা হ্যায়”, সেই বন্ধন মুক্তি ঘটলো?
আরোগ্য কামনা
বনি সেনগুপ্তর (Bonny Sengupta) দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্তরা ও সহকর্মীরা।’বানসারা’-র শুটিং এখন প্রায় শেষের পথে। দুর্ঘটনা সত্ত্বেও ছবির কাজ থেমে যায়নি — যা প্রমাণ করে বনির পেশাদারিত্ব ও অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা।
এবার অপেক্ষার পালা। দর্শকরা অপেক্ষা করে রয়েছেন, বনি সেনগুপ্ত বড়মার কোন সত্যি খুঁজে বের করতে চলেছেন? পাশাপাশি অভিনেতার নতুন লুক কেমন হতে চলেছে , তাও দেখার অপেক্ষায় দর্শক।



