Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রতিরক্ষা আরও শক্তিশালী হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারতীয় সেনা খুব শিগগিরই তাদের বাকি তিনটি অ্যাপাচে AH-64 কপ্টারের ডেলিভারি পাবে। চলতি সপ্তাহেই ভারতীয় নৌবাহিনী তাদের দ্বিতীয় MH-60R সি-হক সাবমেরিন-ধ্বংসকারী হেলিকপ্টার স্কোয়াড্রন কমিশন করতে চলেছে(Military)।
ভারতের সামরিক পরিকাঠামোর ঘাটতি পূরণ (Military)
বহুদিনের বিলম্ব কাটিয়ে আমেরিকায় তৈরি এই হেলিকপ্টারগুলি এলে ভারতের সামরিক পরিকাঠামোর ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, প্রকৃত শক্তিবৃদ্ধি ঘটবে তখনই, যখন ২০২৮ সাল থেকে সেনা ও বায়ুসেনা দেশীয়ভাবে তৈরি ১৫৬টি ‘প্রচণ্ড’ লাইট কমব্যাট হেলিকপ্টার পেতে শুরু করবে।
প্রয়োজন এক হাজারেরও বেশি কপ্টার (Military)
আগামী ১০–১৫ বছরে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রয়োজন এক হাজারেরও বেশি বিভিন্ন ধরনের হেলিকপ্টার। পুরনো চিতা ও চেতক হেলিকপ্টারের বদলে এবং বড় ঘাটতি পূরণ করতেই এই পরিকল্পনা। যদিও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় সমস্যা তৈরি হয়েছে।
কয়েকদিনের মধ্যেই ভারতে পৌঁছবে অ্যাপাচে (Military)
প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ‘আকাশের ট্যাঙ্ক’ নামে পরিচিত তিনটি অ্যাপাচে গানশিপ আগামী কয়েকদিনের মধ্যেই ভারতে পৌঁছবে। স্টিঙ্গার এয়ার-টু-এয়ার মিসাইল, হেলফায়ার লংবো এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল, শক্তিশালী গান ও রকেট নিয়ে এই হেলিকপ্টারগুলি মারাত্মক আঘাত হানতে সক্ষম।
আরও পড়ুন: Sydney: বন্ডি সৈকতে নির্বিচারে গুলি: ২ অভিযুক্তের পাক, আইএস যোগ, সামনে আসছে নানা রহস্যজনক তথ্য
সরবরাহ সমস্যার কারণে দেরি
২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় সেনার জন্য ছয়টি অ্যাপাচে কেনার চুক্তি হয়েছিল, যার দাম ছিল ৫,৬৯১ কোটি টাকা। প্রথম তিনটি জুলাই মাসে আসার কথা থাকলেও বোয়িংয়ের সরবরাহ সমস্যার কারণে দেরি হয়। এই ছয়টি অ্যাপাচে যুক্ত হবে বায়ুসেনার হাতে থাকা ২২টি অ্যাপাচের সঙ্গে, যেগুলি ২০১৯–২০ সালের মধ্যে অন্তর্ভুক্ত হয়।
যোধপুরে মোতায়েন হবে অ্যাপাচে স্কোয়াড্রন (Military)
সেনার অ্যাপাচে স্কোয়াড্রনটি রাজস্থানের যোধপুরে মোতায়েন করা হবে, যা পাকিস্তান সীমান্তের পশ্চিম ফ্রন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে, মার্চ মাসে সই হওয়া ৬২,৭০০ কোটি টাকার চুক্তি অনুযায়ী HAL ২০২৮ থেকে ২০৩৩ সালের মধ্যে সেনা ও বায়ুসেনাকে ১৫৬টি ‘প্রচণ্ড’ হেলিকপ্টার সরবরাহ করবে। উচ্চ পার্বত্য এলাকা মূলত লাদাখ ও সিয়াচেনের মত অঞ্চলে চিন ও পাকিস্তান সীমান্তে এই হেলিকপ্টারগুলি ভারতের আক্রমণ ও প্রতিরক্ষায় বড় ভূমিকা নেবে।



