Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সৈকতে গুলি কাণ্ডে ২ অভিযুক্তের নাম আগেই জানায় পুলিশ। সামনে আনা হল তাদের বিবরণ। পুলিশ জানিয়েছে, বন্ডি বিচে(Bondi Beach) গুলি চালিয়ে ১৫ জনকে হত্যায় অভিযুক্ত একজন হলেন সাজিদ আক্রম এবং তার পুত্র নবিদ আক্রম(Sydney)। সূত্রের খবর দুজনেই পাকিস্তানের নাগরিক কিংবা পাক বংশোদ্ভূত।
গাড়ি থেকে আইএস-এর পতাকা উদ্ধার (Sydney)
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মার লানিয়ন জানান, পিতা-পুত্র ছাড়া তৃতীয় কেউ এই হামলার সঙ্গে যুক্ত নয়। ঘটনাস্থলের খুব কাছ থেকে দু’টি বিস্ফোরক উদ্ধার করেছেন তদন্তকারীরা। পরে সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্তদের গাড়ি থেকে আইএস-এর পতাকা উদ্ধার হয়েছে।
মুহূর্তেই উৎসব পরিণত শোকে (Sydney)
প্রাথমিক তদন্তে অস্ট্রেলিয়ার পুলিশ এ-ও জানতে পেরেছে, সাজিদ আক্রমের নামে ছটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। পুলিশ মনে করছে, রবিবারের হামলায় ওই সব আগ্নেয়াস্ত্রই ব্যবহার করা হয়। হামলার সময় বন্ডি বিচে ইহুদিদের হানুকা উৎসব চলছিল। সেই উপলক্ষে বিচ ছিল জমজমাট। কিন্তু মুহূর্তেই ছারখার হয়ে যায় সব কিছু। আচমকা দুই বন্দুকধারী সৈকতে পৌঁছে নির্বিচারে গুলি চালাতে শুরু করেন।
হামলায় ২ পুলিশ সহ জখম ৪০ (Sydney)
১০ মিনিটের হামলায় মৃত্যু হয় ১৫ জনের। পুলিশের গুলিতে মৃত্যু হয় সাজিদ আক্রমের। হামলাকারী পুত্র গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাকে পুলিশি পাহারায় রাখা হয়েছে। এ ছাড়া, আরও ৪০ জন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। জখমদের মধ্যে দু’জন পুলিশ আধিকারিকও রয়েছেন। চোট গুরুতর হলেও তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।
মহিলা, শিশু বা বয়স্কদেরও রেয়াত নয় (Sydney)
পুলিশ জানিয়েছে, উৎসবে অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন। সৈকতের একটি অংশে উৎসব চলছিল। ফলে জায়গাটি ভিড়ে ঠাসা ছিল। নির্বিচারে গুলি চালনা হয়। যাঁকে সামনে পেয়েছেন, মেরেছেন তাঁরা। মহিলা, শিশু বা বয়স্কদেরও রেয়াত করা হয়নি। নিহত ১৫ জনের মধ্যে ১০ থেকে ৮৭ বছর বয়সিরা রয়েছেন।
আরও পড়ুন: China Planted: সবুজায়ন করতে গিয়ে বিপত্তি চীনে
স্পষ্ট নয় হামলার কারণ (Sydney)
তবে কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই বন্ডি সৈকতের ঘটনাকে সন্ত্রাসবাদী হামলার তকমা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। হামলার প্রকৃত উদ্দেশ্য জানা না-গেলেও এটা জানা গিয়েছে, অভিযুক্তদের অস্ট্রেলিয়ায় একটি ফলের দোকান রয়েছে। রবিবার হামলা চালানোর আগে গাড়ি চালিয়ে সমুদ্রসৈকতে আসেপুত্র। তার ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে পুলিশ।



