Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সি-সেকশন বা সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেন বিশ্বের অসংখ্য মহিলা (Miss World Uganda gown)। বাইরে থেকে দেখা যায় শুধু পেটের উপর একটি দীর্ঘ ক্ষতচিহ্ন। কিন্তু সেই দাগের নীচে লুকিয়ে থাকে এক দীর্ঘ শারীরিক যন্ত্রণা, অস্ত্রোপচারের অভিজ্ঞতা এবং মাতৃত্বের গভীর সংগ্রাম। সেই অদৃশ্য গল্পকেই আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চে তুলে ধরলেন মিস ওয়ার্ল্ড উগান্ডা মুহোজা ত্রিভিয়া এলস।

সাত স্তর পেরিয়ে পৃথিবীর আলোয় নতুন প্রাণ (Miss World Uganda gown)
সি-সেকশনের সময় চিকিৎসকেরা শরীরের বিভিন্ন স্তর অতিক্রম করে জরায়ুতে পৌঁছন। ত্বক, সাবকিউটেনিয়াস ফ্যাট, ফ্যাশিয়া, পেটের মাংসপেশির স্তর, পেরিটোনিয়াম এবং জরায়ুর স্তর পেরিয়ে ভ্রূণকে ঘিরে থাকা অ্যামনিওটিক থলির কাছে পৌঁছনো হয়। অর্থাৎ, একটি শিশুকে পৃথিবীর আলো দেখানোর সঙ্গে জড়িয়ে থাকে মায়ের শরীরের উপর দিয়ে যাওয়া এক জটিল অস্ত্রোপচার। এই শারীরিক বাস্তবতাকেই শিল্পের ভাষায় প্রকাশ করেছে বিশেষ গাউনটি।
গাউনের প্রতিটি স্তরে এক একটি গল্প (Miss World Uganda gown)
গাউনটির নাম ‘Layers of Life’। লাল, গোলাপি, ক্রিম এবং স্কিন শেডের মিশেলে তৈরি এই পোশাকের প্রতিটি স্তরে রয়েছে বিশেষ ধরনের সুতো, সূক্ষ্ম লেয়ারিং এবং প্রতীকী নকশা। পোশাকটি তৈরি করেছেন ফ্যাশন ডিজাইনার কীশা আবদুল্লা, যিনি নিজেও সদ্য মা হয়েছেন এবং সি-সেকশনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। তাই তাঁর নকশায় শুধুমাত্র নান্দনিকতা নয়, রয়েছে ব্যক্তিগত অনুভূতির ছাপও। অস্ত্রোপচারের পরের শারীরিক যন্ত্রণা, সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন এবং মাতৃত্বের নতুন বাস্তবতা, সবকিছুকেই তিনি গাউনের মাধ্যমে তুলে ধরেছেন।

ফ্যাশন যখন হয়ে ওঠে প্রতিবাদের ভাষা (Miss World Uganda gown)
‘Layers of Life’ তাই নিছক একটি সুন্দর পোশাক নয়। এটি সেই সমস্ত মায়ের প্রতি শ্রদ্ধার প্রতীক, যাঁরা সন্তানকে পৃথিবীর আলো দেখাতে নিজেদের শরীর ও মন দিয়ে এক কঠিন পথ অতিক্রম করেন।
আরও পড়ুন: EOS05: ব্যর্থতার পর দুরন্ত প্রত্যাবর্তন ইসরোর, মহাকাশে সফল ‘আই অফ দ্য স্কাই’
ফ্যাশনের ঝলমলে মঞ্চে এই গাউন যেন মনে করিয়ে দিল—মাতৃত্বের সৌন্দর্যের পাশাপাশি তার যন্ত্রণাকেও স্বীকৃতি দেওয়া প্রয়োজন। শরীরের ক্ষতচিহ্ন কখনও লজ্জার নয়; বরং তা হতে পারে সাহস, ভালোবাসা এবং জীবনের জন্ম দেওয়ার এক অনন্য স্মারক।



