Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালের রাসুয়া জেলায় ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যার জেরে ত্রিশূলী-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় (Nepal Flood)। প্রবল জলের তোড়ে প্রকল্পের সুড়ঙ্গের ভিতরে কয়েকজন আটকে পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি বুঝে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। প্রতিকূল পরিবেশ, প্রবল জলস্রোত এবং সুড়ঙ্গের জটিল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকারীরা অভিযান চালিয়ে যান।
দ্বিতীয়বার উদ্ধার কবীর মহার্জন (Nepal Flood)
দীর্ঘ প্রচেষ্টার পর সুড়ঙ্গ থেকে দু’জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা। তাঁদের মধ্যে কবীর মহার্জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে দ্বিতীয়বার উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। সুড়ঙ্গ থেকে বের করে প্রথমে তাঁকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে দ্রুত তাঁকে বিরেন্দ্র সৈনিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন।
স্থিতিশীল সঞ্জয় শাহও হাসপাতালে (Nepal Flood)
অন্যদিকে, শুরুতেই উদ্ধার হওয়া সঞ্জয় শাহের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক বলে জানা গিয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও ঝুঁকি এড়াতে তাঁকেও বিরেন্দ্র সৈনিক হাসপাতালের ছাউনিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাঁর বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
একযোগে উদ্ধার অভিযানে নেপালি বাহিনী (Nepal Flood)
এই কঠিন উদ্ধার অভিযানে নেপালি সেনাবাহিনীর নেতৃত্বে নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং অন্যান্য বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করেন। বন্যার জল প্রকল্প এলাকায় আছড়ে পড়ার পর থেকেই সম্ভাব্য আটকে পড়া মানুষদের সন্ধানে লাগাতার অভিযান চালানো হচ্ছিল।
আরও পড়ুন: EOS05: ব্যর্থতার পর দুরন্ত প্রত্যাবর্তন ইসরোর, মহাকাশে সফল ‘আই অফ দ্য স্কাই’
দু’জনকে জীবিত উদ্ধার হওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে। তবে প্রকল্পের সুড়ঙ্গ ও আশপাশে আর কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উদ্ধারকারীদের এই নিরলস প্রচেষ্টা নতুন আশার সঞ্চার করেছে।



