Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে (Mithali Raj) রবিবারের রাত এক সোনালি অধ্যায় হয়ে রইল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো একদিনের বিশ্বকাপের শিরোপা জিতল হরমনপ্রীত কৌরেরা। আর এই ঐতিহাসিক মুহূর্তে গর্ব আর আবেগে ভেসে উঠলেন দেশের কিংবদন্তি ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। যাঁর হাত ধরেই ভারত দুইবার ফাইনালে পৌঁছেছিল, কিন্তু ট্রফি ছোঁয়ার স্বপ্ন তখন অপূর্ণই থেকে গিয়েছিল।
স্বপ্ন সত্যি (Mithali Raj)
২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে (Mithali Raj) বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও ব্যর্থ হয়েছিল মিতালি রাজের নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই হার কেটেছিল গভীর দাগ। কিন্তু সেই ব্যথারই প্রতিশোধ নিল এই প্রজন্মের মেয়েরা। ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের পর নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে মিতালি লিখেছেন, “বিশ্বের চ্যাম্পিয়ন… ভারতীয় মেয়েরা ট্রফি তুলছেন। দুই দশকেরও বেশি সময় ধরে এই স্বপ্নটা দেখেছিলাম। আজ রাতে সেই স্বপ্ন সত্যি হল।”

দীর্ঘ প্রতীক্ষার পর তৃপ্তির অশ্রু (Mithali Raj)
মিতালির এই কথায় ফুটে উঠেছে দীর্ঘ প্রতীক্ষার পর তৃপ্তির (Mithali Raj) অশ্রু। তিনি আরও লেখেন, “২০০৫ সালের সেই হতাশা থেকে ২০১৭-র অপ্রাপ্তি- প্রতিটি অশ্রু, প্রতিটি ঘাম, প্রতিটি ত্যাগ আজ যেন এক সার্থক পরিণতি পেল। আজকের মেয়েরা শুধু ট্রফি জেতেনি, বরং প্রতিটি ভারতীয় হৃদয় জিতে নিয়েছে, যারা মহিলা ক্রিকেটে বিশ্বাস রেখেছিল।”
আবেগঘন মুহূর্ত
হরমনপ্রীতদের জয় তাই শুধু এক দলের বিজয় নয়, এটি সেই স্বপ্নের পূর্ণতা, যা দুই দশক ধরে ভারতীয় মহিলা ক্রিকেটকে বয়ে নিয়ে গেছে প্রতিটি সংগ্রামের মধ্য দিয়ে। মাঠে দলীয় উল্লাসের মাঝে ধরা পড়ে এক আবেগঘন মুহূর্ত-ভারতের মেয়েরা বিশ্বকাপ ট্রফি হাতে তুলে দেন মিতালি রাজের হাতে।
অসাধারণ প্রত্যাবর্তনের গল্প
বিশেষভাবে উল্লেখযোগ্য, এই বিশ্বকাপে ভারত শুরুটা একেবারেই ভালো করতে পারেনি। গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচে হারের পর এক সময় নকআউটে ওঠাই কঠিন মনে হচ্ছিল। কিন্তু কোচ অমল মজুমদার এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে ক্রীড়াবিশ্বে এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প হয়ে থাকবে।
আবেগঘন বার্তা
এই বিজয়ের পর মিতালি রাজের আবেগঘন বার্তায় ফুটে উঠেছে তৃপ্তি ও গর্ব- “আমি অত্যন্ত খুশি এবং আবেগপ্রবণ যে ভারত অবশেষে বিশ্বকাপ জিতেছে। বছরের পর বছর আমরা এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম, আজ সেটি বাস্তব হল।”


