Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এশিয়া কাপে পাকিস্তান দুবার ভারতের মুখোমুখি হয়েছে আর দুইবারেরই ফলাফল এক। ভারত সহজেই ম্যাচ নিজেদের নাম করে নিয়েছে। তারপরেই ভারত-পাকিস্তান লড়াই প্রসঙ্গে সূর্যকুমার যাদবের মন্তব্যের পাল্টা জবাব দিলেন আফ্রিদি (Ind vs Pak)।
আফ্রিদির পাল্টা জবাব (Ind vs Pak)
সুপার ফোরের ম্যাচে ১৭২ রান তাড়া করতে নাম ভারতীয় দল। অভিষেক শর্মা নিজের আক্রমণাত্মক মেজাজেই শুরু করেন সেদিনের খেলা। শাহিন আফ্রিদির প্রথম বলেই ছয় মেরে খেলার গিয়ার বদলে দেন। তারপর ভারতীয় ব্যাটারদের দাপটের সামনে আর তেমনভাবে দাঁড়াতে পারেন নি পাক বোলাররা (Ind vs Pak)।
ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের অধিনায়ককে ভারত-পাকিস্তান ‘লড়াই’-এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হাসি ছলে বলেন তিনি এখন আর এটাকে লড়াই হিসেবে দেখেন না। কারণ যেভাবে একপেশেভাবে ভারত পাকিস্তানকে হারিয়েছে সেইদিক থেকে দেখলে এটাকে আর লড়াই বলা চলে না বলেই জানান ভারতীয় দলের অধিনায়ক। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন পাকিস্তান দলের পেসার শাহিন আফ্রিদি।

আরও পড়ুন: Metro Smart Card: সস্তা হল কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড, পুজোর মুখেই সুখবর…
আফ্রিদি বলেন ‘আমরা এখানে ত্রিদেশীয় সিরিজ খেলতে এসেছিলাম আর সেই সিরিজ আমরাই জিতেছিলাম। আমাদের এখনকার লক্ষ্য এশিয়া কাপ জেতা। আমাদের কাজ পাকিস্তানের মানুষকে খুশি করা।’ আফ্রিদি এর সাথে আরও বলেন ‘সব মানুষের নিজের নিজের সম্মান আছে। তাদের মতামত দেওয়ার অধিকার রয়েছে। আমরা এখানে ক্রিকেটটা খেলতে এসেছি, সেটাই করবো।’
প্রসঙ্গত অভিষেক শর্মা আফ্রিদির প্রথম বলে ছয় মেরে খেলা শুরু করেন। ম্যাচ জেতার পর ভারতের এই তরুণ তুর্কি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন ‘You talk, we win’ (Ind vs Pak)।


