Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সবুজ অরণ্যে ঘেরা পাহাড়ের বুক চিরে (Mizoram) নেমে আসা দুধসাদা জলধারা-প্রকৃতির এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে চাইলে একবার ঘুরে আসতেই পারেন Vantawng Falls-এ। প্রায় ৭৫০ মিটার উচ্চতা থেকে নেমে আসা এই জলপ্রপাত মিজোরামের সর্বোচ্চ এবং দেশের অন্যতম উঁচু জলপ্রপাত হিসেবেও পরিচিত। বর্ষার সময়ে এর সৌন্দর্য আরও ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে, যখন জলের স্রোত পূর্ণ শক্তিতে নিচে আছড়ে পড়ে।
অর্থনৈতিক উন্নয়নেও গতি (Mizoram)
এই অসাধারণ দৃশ্যকে আরও কাছ থেকে (Mizoram) উপভোগের সুযোগ করে দিতে উদ্যোগী হয়েছে মিজোরাম সরকার। সেরছিপ জেলার থেনজ়াওল এলাকায় পর্যটকদের জন্য তৈরি হতে চলেছে রোপওয়ে। পাহাড়ের উপর থেকে পাখির চোখে জলপ্রপাত দেখার এই অভিজ্ঞতা পর্যটনের মানচিত্রে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। প্রায় ৩৪ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নেও গতি আসবে।

স্বর্গতুল্য রাজধানী
ভ্রমণপ্রেমীদের জন্য এই অঞ্চল একেবারেই স্বর্গতুল্য। রাজধানী আইজল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত দেখতে হলে অন্তত ৪-৫ দিনের সফর পরিকল্পনা করাই ভালো। প্রথমে আইজ়লে পৌঁছে শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে নিতে পারেন। বিশেষ করে সলোমন টেম্পল তার অনন্য স্থাপত্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে।

আরও পড়ুন: RG Kar: রাতদখলে তুমুল ভাঙচুর, ইমার্জেন্সিতে শুরু মেরামতির কাজ
এরপর ঘুরে নিতে পারেন রেইক পাহাড়ি এলাকা, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। পাহাড়ের চূড়ায় উঠে চারপাশের দৃশ্য দেখলে ক্লান্তি মুহূর্তে মিলিয়ে যাবে। তারপর থেনজ়াওল হয়ে পৌঁছে যান ভানতাং জলপ্রপাতের কাছে। কাছাকাছি তুইরিহিয়াউ জলপ্রপাতও দেখে নেওয়া যায়।
মিজোরাম ভ্রমণে বেরোতে হলে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে-এখানে প্রবেশের জন্য ইনারলাইন পারমিট প্রয়োজন। তবে সহজেই অনলাইনে তা পাওয়া যায়।


